লিভারপুলেই থাকছেন সালাহ

বছরে ২ হাজার কোটি টাকার সুযোগ ছেড়ে বেছে নিলেন ২৮০ কোটির প্রস্তাব  

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

জানুয়ারির পর থেকে ক্ষণে ক্ষণে বিদায়ের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন তিনি। তা কথায়ই বলুন, বা আচরণে। জুনে লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ার কথা ছিল, এরপর মোহামেদ সালাহকে নিজেদের করে পেতে উদ্বাহু সৌদি আরব বছরে ১৫ কোটি ইউরো বেতনের প্রস্তাবও দিয়ে বসে ছিল। বাংলাদেশি টাকায় অঙ্কটা ২ হাজার কোটিরও বেশি।

কিন্তু গত মাস চারেকের সব জল্পনা-কল্পনা আর লিভারপুল সমর্থকদের শঙ্কার অবসান ঘটিয়ে আজ ঘোষণা এল, সালাহ লিভারপুলেই থাকছেন। দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন জুনে ৩৩-এ পা দিতে যাওয়া বয়সী মিশরীয় ফরোয়ার্ড। ক্লাব বা খেলোয়াড় তো আর এসব চুক্তিতে বেতনের অঙ্ক কখনো জানায় না, তবে আরও সপ্তাহ দুয়েক আগে সালাহর চুক্তি নবায়নের দিকে এগোচ্ছে ইঙ্গিত দেওয়া মিশরের সাংবাদিক ইসমায়েল মাহমুদ জানাচ্ছেন, লিভারপুলে নতুন চুক্তিতে সালাহর বেতন বছরে ২ কোটি ইউরোর কিছু বেশি। বাংলাদেশি মুদ্রায় ২৮০ কোটি।

সালাহর বেতন কমানোর একটা গুঞ্জনও বাতাসে ভেসেছিল, তবে সংবাদমাধ্যম ইএসপিএন ‘সূত্রে’র কাছ থেকে পাওয়া খবর জানিয়ে লিখেছে, চুক্তি নবায়নের আলোচনায় বেতন কমানোর প্রসঙ্গ সালাহ বা লিভারপুল কর্তৃপক্ষ কারও দিক থেকেই ওঠেনি। উল্টো সালাহর বেতন বেড়েছে। প্রসঙ্গত, নবায়নের আগের চুক্তিতে লিভারপুলে সালাহ বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ ইউরো পেতেন বলে শোনা গিয়েছিল।   

তা বেতনের অঙ্ক যা-ই হোক, সেটা সালাহ আর লিভারপুলের কর্তাব্যক্তিদের বোঝার ব্যাপার। লিভারপুলের সমর্থকদের তিন দুশ্চিন্তার একটি আনুষ্ঠানিকভাবে দূর হলো আর কী! এই মৌসুম শেষে সালাহর পাশাপাশি দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক আর ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডেরও চুক্তি শেষ হওয়ার কথা। এর মধ্যে সালাহর চুক্তি হয়েই গেল। সংবাদমাধ্যমে গত দু-তিন দিনে ভাসতে থাকা গুঞ্জন সত্যি হলে ফন ডাইকও চুক্তি নবায়নের দিকেই এগোচ্ছেন। তবে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে নিয়ে এখনো দুশ্চিন্তায় থাকতে হচ্ছে লিভারপুল ভক্তদের। লিভারপুল শহরেই জন্ম, লিভারপুলে ক্লাবের একাডেমিতেই বেড়ে ওঠা ২৬ বছর বয়সী ইংলিশ রাইটব্যাক মৌসুম শেষে লিভারপুল ছেড়ে স্প্যানিশ পরাশক্তি রেয়াল মাদ্রিদে যাচ্ছেন বলে গুঞ্জন।

শেষ পর্যন্ত ট্রেন্টও সালাহর মতো সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে চুক্তি নবায়ন করেন কি না, সেই আশায় বসে থাকা ছাড়া আর উপায় নেই লিভারপুল ভক্তদের। তবে সালাহর ক্ষেত্রে বেতনটাই যে বড় হয়ে ওঠেনি, সেটা জানিয়েছেন ইসমায়েল মাহমুদ। সালাহ লিভারপুলের হয়ে আরও শিরোপা জিততে চান, আর তাঁর ক্যারিয়ারের আক্ষেপ বালন দ’র জিততে চান। সৌদি আরবে গেলে বালন দ’রের স্বপ্নকে বিসর্জনই দিতে হতো তাঁকে।

চুক্তি নবায়নের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সালাহ বালন দ’র নিয়ে তো আর নিজে কিছু বলার কথা নয়, তিনি শুধু লিভারপুলে আরও শিরোপার সম্ভাবনায় উচ্ছ্বাসই জানিয়েছেন, ‘অবশ্যই আমি অনেক উচ্ছ্বসিত। আমাদের দারুণ একটা দল আছে এখন। আগেও দারুণ দল ছিল। তবে আমি (চুক্তি) সই করেছি কারণ আমার মনে হচ্ছে আমাদের আরও শিরোপা জেতার সম্ভাবনা আছে, এবং আমার জন্য ফুটবলটাকে উপভোগ করার মতো সবকিছু আছে।’

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের হয়ে একটা প্রিমিয়ার লিগ, একটা চ্যাম্পিয়নস লিগসহ আরও কিছু শিরোপা জিতেছেন। ক্লপ গত মৌসুমে লিভারপুলকে বিদায় বলে দেওয়ার পর এই মৌসুমে আরনে স্লটের অধীনেও লিভারপুল লিগ জেতার খুব কাছেই আছে। লিভারপুলে আট বছরে এ পর্যন্ত ৩৯৪ ম্যাচে ২৪৩ গোল ও ১১১ অ্যাসিস্ট করা সালাহ এই মৌসুমেও একই ফর্মে আছেন। অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন বলাই যায়, ফেব্রুয়ারির পর থেকে যদিও তাঁর খেলায় কিছুটা ছন্দপতন হয়েছে। মৌসুমে স্লটের লিভারপুলের হয়ে এ পর্যন্ত ৪৫ ম্যাচে ৩২ গোল ও ২২ অ্যাসিস্ট সালাহর।

বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
আল ইত্তিফাকের মাঠে খেলতে গিয়ে গতকাল রাতের ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল নাসর। ম্যাচের বয়স ১৩ মিনিট হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গোলকিপার বেন্তো। ১০ জনে পরিণত হওয়া নাসর স্বাভাবিকভাবেই...
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর