হারিকেন দিয়ে খোঁজাখুঁজি শেষ হলো তাঁর

আপডেট : ০৫ মে ২০২৫, ১১:০৪ এএম

এমন একটা দিনের জন্যই তো এত বছরের অপেক্ষা হ্যারি কেইনের!

২০১০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা ইংলিশ স্ট্রাইকার গতকাল রোববারের আগ পর্যন্ত কখনই শিরোপার স্বাদ পাননি। সেই আক্ষেপের অবসান হয়েছে গতকাল। বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের মাঠে বায়ের লেভারকুসেন ২-২ গোলে ড্র করতেই নিশ্চিত হয়ে যায়, জার্মান লিগের শিরোপা উঠছে বায়ার্ন মিউনিখের ঘরে। আর তাতে ক্যারিয়ারে প্রথমবার কোনো শিরোপার স্বাদ পেলেন কেইন।

বায়ার্ন চ্যাম্পিয়ন হতে পারত একদিন আগেই। কিন্তু লাইপজিগের মাঠে খেলতে গিয়ে যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে ৩-৩ গোলে ড্র করেছিল বায়ার্ন। তাতে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হতে পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো বাভারিয়ানদের। গতকাল রাতে লেভারকুসেন পয়েন্ট হারানোয় সেই অপেক্ষা আগেই শেষ হয়ে যায় বায়ার্নের।

৩৪ ম্যাচের লিগে ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে লেভারকুসেন। অর্থাৎ পরের দুই ম্যাচ জিতলেও বায়ার্নকে আর ধরা সম্ভব হবে না শাবি আলোনসোর শিষ্যদের।

গত মৌসুমে এই আলোনসোই বুন্দেসলিগার শিরোপা এনে দিয়েছিলেন লেভারকুসেনকে। মজার বিষয়, সে মৌসুমেই টটেনহাম ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন ক্যারিয়ারে কখনোই শিরোপা না জেতা কেইন। ইংলিশ স্ট্রাইকার যোগ দেওয়ার আগে টানা ১১ মৌসুমেই বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছিল বাভারিয়ানরা। কিন্তু কেইন যাওয়ার পর প্রথম মৌসুমেই লিগ শিরোপা হারায় বায়ার্ন। শুধু লিগ শিরোপা নয়, গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি তারা।

শিরোপা নিশ্চিত হওয়ার এভাবেই পাবে গিয়ে উদযাপনে মাতেন কেইন। ছবি: ফেসবুক

‘অপয়া’ কেইনকে দলে টেনেই দুর্ভাগ্যের শিকার বায়ার্ন- এমন ট্রলও কম হয়নি সেসময়। অবশেষে গতকাল নামের পাশের ‘কুফা’ শব্দটাকে বিদায় জানাতে পারলেন কেইন। আর বায়ার্ন জিতে নিল রেকর্ড ৩৪তম বুন্দেসলিগা শিরোপা।

গতকাল বায়ার্নের শিরোপা নিশ্চিত হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইমোজি পোস্ট করেন কেইন। কোনো ক্যাপশন নেই, কোনো ফটো নেই- শুধু একটা শিরোপার ইমোজি। এই একটা ইমোজি পোস্ট করতে দেড় দশক অপেক্ষা করতে হলো কেইনকে।

এর আগে অবশ্য বেশ কয়েকবার শিরোপার খুব কাছে চলে গিয়েছিলেন কেইন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ দুবারই ইউরোর ফাইনালে হেরেছেন। টটেনহামের হয়েও তিনবার ফাইনালে উঠে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। এছাড়া প্রিমিয়ার লিগেও একবার দ্বিতীয় হয়েছে তাঁর দল। এবার আর দুইয়ের দীর্ঘশ্বাস নয়, কেইনের দল চ্যাম্পিয়ন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও সাক্ষাৎ হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় টুর্নামেন্টের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার...
পানামার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে আবারও আলোচনায় আসেন নানা কওয়াকু বোনসাম নামের ওই তান্ত্রিক। তিনি এবার দাবি করেন, কেইনের ওপর থেকে জাদু তুলে নিয়েছেন তিনি। সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পানামার...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর