৫১ বছর পর শিরোপা উৎসবে মাতল তারা

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:০৪ পিএম

এই মৌসুমে এর আগেও ৮ গোল করেছেন ড্যান এনডোয়ে। আগের মৌসুমে মাত্র দুই গোলের পর এই মৌসুম শেষ হওয়ার আগেই ৮ গোলকে মোটেও মন্দ বলা যায় না। তবে গতকাল মৌসুমের নবম গোলটি এখন পর্যন্ত সুইস উইঙ্গারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। 

গতকাল রাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বোলোনিয়ার। ড্যান এন ডোয়ের গোলেই গতকাল এসি মিলানকে হারিয়ে কোপা ইতালিয়া জিতেছে দলটি। ৫১ বছর আগে ১৯৭৪ সালে সর্বশেষ কোপা ইতালিয়া জিতেছিল বোলোনিয়া। এরপর ইতালির শীর্ষ পর্যায়ে আর কোনো ট্রফি জেতেনি উত্তর ইতালির ক্লাবটি।

সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় পাশাপাশি থাক দুই ক্লাবের লড়াইয়ে প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে রিকার্দো ওরসোলিনির পা থেকে বল কেড়ে নেন থিও হারনান্দেস। কিন্তু সে বল গিয়ে পড়ে ফাঁকায় থাকা এনডোয়ের পায়ে।

এনডোয়ের গোলে পাওয়া এ জয়ে শুধু শিরোপখরাই দূর হয়নি বোলোনিয়ার, আগামী মৌসুমে ইউরোপা লিগে যাওয়াও নিশ্চিত হলো। ইতালি থেকে পাঁচে থাকা দল ইউরোপা খেলতে পারে, ষষ্ঠ দলটি কনফারেন্স লিগের প্লে-অফে সুযোগ পায়। 

লিগে ৩৬ ম্যাচ শেষে সাতে আছে বোলোনিয়া। কিন্তু কালকের জয়ে পরের দুই ম্যাচ নিয়ে আর না ভাবলেও চলছে দলটির। ২৫ বছর পর ইউরোপায় খেলতে যাচ্ছে বোলোনিয়া, অবশ্য এ বছরই ইউরোপের স্বাদ পেয়েছে দলটি। গত মৌসুমে সেরা চারে থাকায় এবার চ্যাম্পিয়নস লিগে খেলেছিল তারা।

৫৩ মিনিটে এন ডোয়ের গোলের পরও হাল ছাড়েনি মিলান। কিন্তু তাদের আক্রমণে খুব বেশি প্রাণ ছিল না। 

 

ব্রাজিল, স্পেন, জার্মানি, ফ্রান্স, জাপান, মিশর সহ বিশ্বকাপ খেলতে যাওয়া একাধিক দেশের ফুটবলাররা চোটে পড়েছেনে। অনেকে তো এই কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। অনেকে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়, এবার...
বার্সা ও মিলানের লিগের ম্যাচ অন্য দেশে
ইউরোপিয়ান শীর্ষ ফুটবলের ঘরোয়া লিগগুলো যে দেশের লিগ সেসব দেশেই আয়োজন হয়ে থাকে। ঘরোয়া লিগের ম্যাচ বাইরের দেশে আয়োজনের খুব একটা রীতি নেই। তবে এবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) নিজেদের...
স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড ৩১৭ কোটি পাউন্ড খরচ করেছে প্রিমিয়ার লিগের দলগুলো। এছাড়া ৮৮ কোটি পাউন্ড খরচ করেছে ইতালিয়ান সেরি আঁর ক্লাব। বুন্দেসলিগা ৫৫...
আর্জেন্টিনার সবচেয়ে বড় ও চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি। রিভার প্লেতের পর বোকা জুনিয়র্সে। বোকা জুনিয়র্সের মূল দলেও খেলেছেন মাতেও রেতেগি। তবে সুবিধা করতে পারছিলেন না, ধারে...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর