বার্সা, মাদ্রিদ, লিভারপুল, ম্যান সিটি... দলবদলে কোন ক্লাব কী করল?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

গতকাল সোমবার ছিল ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন। স্কোয়াডের শক্তি ও গভীরতা বাড়াতে তিন মাস ধরেই খেলোয়াড় কেনা-বেচা চালিয়ে গেছে ক্লাবগুলো। কাড়ি কাড়ি টাকা খরচ করে খেলোয়াড় টানার পাশাপাশি ধারেও কেউ কেউ পেয়ে গেছে প্রয়োজনীয় খেলোয়াড়।

স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড ৩১৭ কোটি পাউন্ড খরচ করেছে প্রিমিয়ার লিগের দলগুলো। এছাড়া ৮৮ কোটি পাউন্ড খরচ করেছে ইতালিয়ান সেরি আঁর ক্লাব। বুন্দেসলিগা ৫৫ কোটি ৬০ লাখ পাউন্ড, লিগ আ ৪৬ কোটি ৫৪ লাখ পাউন্ড খরচ করেছে।

এক নজরে দেখে নেওয়া যাক, এবারের গ্রীষ্মকালীন দলবদলে শীর্ষ ক্লাবগুলোতে কারা এলেন, কারা গেলেন:

 

বার্সেলোনা:

কারা এলেন: হোয়ান গার্সিয়া (এস্পানিওল থেকে), মার্কাস রাশফোর্ড (ম্যান ইউনাইটেড থেকে ধারে), রুনি বার্গেঝি (এফসি কোপেনহেগেন থেকে), অরিও রোমেউ (জিরোনা থেকে ধার শেষে)।

কারা গেলেন: পাউ ভিক্তর (ব্রাগা), আলেক্স ভায়ে (ধার শেষে কোমোতেই ব্রিক্রি), পাবলো তোরে (মায়োর্কা), ক্লেমেন্ত লংলে (ধার শেষে আতলেতিকো মাদ্রিদে), ইনিগো মার্তিনেস (আল নাসর), হেক্তর ফোর্ত (এলচেতে ধারে), ইনাকি পেনা (এলচেতে ধারে), আনসু ফাতি (মোনাকোতে ধারে),  আন্দ্রে আস্তালাগা (গ্রানাডাতে ধারে)।

 

রেয়াল মাদ্রিদ:

কারা এলেন: ডিন হুইসেন (বোনমাউথ থেকে), আলভারো কারেরেস (বেনফিকা থেকে), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিভার প্লেত থেকে), ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ড (লিভারপুল থেকে), গনসালো গার্সিয়া (কাস্তিয়া থেকে)।

কারা গেলেন: আলভারো রদ্রিগেস (হেতাফে থেকে ধার শেষে এসে এলচেতে), লুকা মদ্রিচ (এসি মিলানে), লুকাস ভাসকেস (লেভারকুনেসে), , রেইনিয়ের (গ্রানাডা থেকে ধার শেষে এসে আতলেতিকো মিনেইরোতে), হেসুস ভায়েহো (আলবার্সেতে), মারিও মার্তিন (হেতাফেতে)।

 

আতলেতিকো মাদ্রিদ:

কারা এলেন: আলেক্স বায়েনা (ভিয়ারেয়াল থেকে), দাভিদ হানকো (ফেইনুর্দ থেকে), জনি কারদোসো (রেয়াল বেতিস থেকে), ইয়াকোমো রাসপাদোরি (নাপোলি থেকে), থিয়াগো আরমাদা (বোতাফোগো থেকে), মাতেও রুসেরি (আতালান্তা থেকে), মার্ক পাউবিল (আলমেরিয়া থেকে), , হুয়ান মুসো (আতালান্তা থেকে), নিকো গনসালেস (ইউভেন্তুস থেকে), ক্লেমেন্ত লংলে (বার্সেলোনা থেকে), কার্লোস মার্তিন (আলাভেস থেকে ধার শেষে)।

কারা গেলেন: সামুয়েলে লিনো (ফ্লামেঙ্গো), আর্থুর ভেরমেরেন (লিপজিগ থেকে ধার শেষে এসে, লিপজিগে), সান্তিয়াগো মউরিনো (আলাভেস থেকে কিনে ভিয়ারেয়ালে), রদ্রিগো রিকুয়েলমে (রেয়াল বেতিসে), আনহেল কোরেয়া (তিগরেস ইউএএনএলে), রেইনিলদো মানদাভা (সান্দারল্যান্ডে), সউল নিগুয়েস (সেভিয়া থেকে ধার শেষে এসে ফ্লামেঙ্গোতে), আক্সেল উইটসেল (জিরোনাতে), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামিতে ধারে), সিজার আসপিলিকুয়েতা (সেভিয়াতে), থমাস লেমার (জিরোনাতে ধারে), হোরাতিউ মলদোভান (সাসুলো থেকে ধার শেষে এসে রেয়াল ওভিয়েদোতে ধারে), ক্লেমেন্ত লংলে (বার্সায় ধার শেষে), হুয়ান মুসো (আতালান্তায় ধার শেষে)।

 

লিভারপুল:

কারা এলেন: আলেক্সান্দার ইস্যাক (নিউক্যাসল থেকে), ফ্লোঘিয়ান ভিয়ের্তশ (লেভারকুসেন থেকে), উগো একিতিকে (ফ্রাঙ্কফুর্ট থেকে), মিলোশ কেরকেজ (বোনমাউথ থেকে), জেরেমি ফ্রিমপং (লেভারকুসেন থেকে), জিওভান্নি লেওনি (পারমা থেকে), আরমিন পেকসি (পুসকাস এএফসি থেকে), ফ্রেডি উডমান (প্রিটন থেকে), ট্রেই নাওনি (যুবদল থেকে), জর্জি মামারদাশভিলি (ভালেন্সিয়া থেকে ধার শেষে), সেফান বাহেসেটিক (লাস পালমান থেকে ধার শেষে), কেলভিন রামসি (কিলারনক এফসি থেকে ধার শেষে), রিশি উইলিয়ামস (মোরেকাম্বে থেকে ধার শেষে)

কারা গেলেন: লুইস দিয়াস (বায়ার্ন মিউনিখ), ডারউইন নুনিয়েস (আল হিলাল), জারেল কুয়ানশা (লেভারকুনেসে), বেন দোয়াক (মিডলসব্রাউ থেকে ধার শেষে বোর্নমাউথে), কিভিন কালাহা (ব্রেন্টফোর্ডে), ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ড (রেয়াল মাদ্রিদে), টাইলার মর্টন (অলিম্পিক লিওতে), নাট ফিলিপস (ডার্বি থেকে ধার শেষে এসে ওয়েস্ট ব্রোমে), হারভে এলিয়ট (অ্যাস্টন ভিলাতে ধারে), কনসতানতিনোস তিসমিকাস (এএস রোমাতে ধারে), ভিতেসলাভ জারোস (আয়াক্সে ধারে), হারভে ডেভিস (ক্রলি টাউনে ধারে)।

 

চেলসি:

কারা এলেন: জোয়াও পেদ্রো (ব্রাইটন থেকে), জেমি গিটেনস (ডর্টমুন্ড থেকে), আলেহান্দ্রো গারনাচো (ম্যান ইউনাইটেড থেকে), জোরেল হাতো (আয়াক্স থেকে), লিয়াম দেলাপ (ইপ্সউইচ থেকে), এস্তেভাও (পালমেইরাস থেকে), দারিও এসুগো (স্পোর্তিং সিপি থেকে), ফাকুন্দো বউনানোতে (ব্রাইটন থেকে), আলেক্স দিসাসি (অ্যাস্টন ভিলা থেকে), রাহিম স্টার্লিং (আর্সেনাল থেকে ধার শেষে), আলফি গিলক্রিস্ট (শেফিল্ড ইউনাইটেড থেকে ধার শেষে), দেইভিদ ওয়াশিংটন (সান্তোস থেকে ধার শেষে)।

কারা গেলেন: নোনি মাদুয়েকে (আর্সেনালে), ক্রিস্টোফার এনকুনকু (এসি মিলানে), জোয়াও ফেলিক্স (এসি মিলান থেকে ধার শেষে এসে আল নাসরে), ডিজর্জি পেত্রোভিচ (স্ট্রার্সবার্গ থেকে ধার শেষে বোর্নমাউথে), লেসলে উগোচুকাউ (সাউদাম্পটন থেকে ধার শেষে বার্নলিতে), কিয়ের্নান ডিউসবেরি-হল (এভারটনে), রেনাতো ভেইজা (ইউভেন্তুস থেকে ধার শেষে এভারটনে), আরমানাদো বোরজা (এভারটন থেকে ধার শেষে বার্নলিতে), কার্নি চুকউয়েমেকা (ডর্টমুন্ডে), নিকোলাস জ্যাকসন (বায়ার্ন মিউনিখে), মাথিস আমোগোউ (স্ট্রাসবার্গে), বশির হামফেরিয়াস (বার্নলি থেকে ধার শেষে বার্নলিতেই), কেপা আরিসবালাগা (বোর্নমাউথ থেকে ধার শেষে আর্সেনালে), মার্কাশ বিত্তিনেল্লি (ম্যান সিটিতে), আলফিয়ে গিলক্রিস্ট (ওয়েস্ট ব্রোমে), লুকাস বার্গস্ট্রম (মায়োর্কাতে), বেন চিলওয়েল (ক্রিস্টাল প্যালেস থেকে ধার শেষে স্ট্রাসবার্গে), মামাদোউ সার (স্ট্রাসবার্গ থেকে এসে আবার স্ট্রাসবার্গেই ধারে), মাইক পেনদের্স (গেঙ্ক থেকে ধার শেষে স্ট্রাসবার্গে ধারে), কেনদ্রি পায়েজ (ইনদেপেনদিয়েন্তে থেকে এসে স্ট্রাসবার্গে ধারে), আরন আনসেলমিনো (ডর্টমুন্ডে ধারে), কেনদ্রি পায়েজ (ইনদেপেনদিয়েন্তে থেকে এসে সান্ডারল্যান্ডে ধারে), জেডন সানচো (ম্যান ইউতে)।

 

ম্যানচেস্টার সিটি:

কারা এলেন: তিজানি রায়েন্দার্স (এসি মিলান থেকে), রায়ান এইত নোউরি (উলভস থেকে), রায়ান চেরকি (অলিম্পিক লিও থেকে), জেমস ট্রাফোর্ড (বার্নলি থেকে), মার্কাশ বিত্তিনেল্লি (চেলসি থেকে), কালভিন ফিলিপস (ইপ্সউইচ থেকে ধার শেষে), জশ উইলসন এসব্রান্ড (স্টোকসিটি থেকে ধার শেষে)।

কারা গেলেন: জেমস ম্যাকাটি (ফরেস্টে), ইয়ান কুতো (ডর্টমুন্ডে), ম্যাক্সিমো পেরোনে (কোমো থেকে ধার শেষে কোমোতে), এদেরসন (ফেনেরবাচে), মানুয়েল আকাঞ্জি (ইন্তের মিলানে ধারে), কেডিভ ডি ব্রুইনা (নাপোলিতে), কাইল ওয়াকার (এসি মিলান থেকে ধার শেষে বার্নলিতে), ভিক্তর রেইস (জিরোনাতে ধারে), জ্যাক গ্রিলিশ (এভারটনে ধারে), ক্লদিও এচেভেরি (লেভারকুসেনে ধারে), এসভেরে নিপন (রোসেনবার্গ থেকে এসে মিডলসব্রাগে ধারে), জুমা বাহ (লেস থেকে ধার শেষে নিসে), ইসা কারোরে (ওয়ান্ডার ব্রেমেন থেকে ধার শেষে রেক্সহামে), স্কট কারসন।

 

ম্যান ইউনাইটেড:

কারা এলেন: বেনইয়ামিস সেসকো (লিপজিগ থেকে), ব্রায়ান এমবেউমো (ব্রেন্টফোর্ড থেকে), মাথেউস কুনিয়া (উলভস থেকে), সেনে লামেনস (রয়্যাল অ্যান্তওয়ার্প থেকে), দিয়েগো লিওন (কোরো পোর্তেনো থেকে), চিদো অবি ও টাইলার ফ্রেডরিকসন (বয়সভিত্তিক দল থেকে), টাইরেল মালাকিয়া (পিএসভিতে ধারে)।

কারা গেলেন: আলেহান্দ্রো গারনাচো (চেলসিতে), অ্যান্থনি (রেয়াল বেতিস থেকে ধার শেষে সেখানেই), রাসমুস হইলুন (নাপোলিতে ধারে), ভিক্তর লিনডেলফ (অ্যাস্টন ভিলাতে ধারে), মার্কাশ রাশফোর্ড (অ্যাস্টন ভিলা থেকে ধার শেষে এসে বার্সেলোনায় ধারে), জেডন সানচো (চেলসি থেকে ধার শেষে অ্যাস্টন ভিলাতে ধারে), টোবি কোলিয়ার (ওয়েস্ট ব্রোমে ধারে), হ্যারি আমাস (শেফিল্ড ইউনাইটেডে ধারে), ড্যানিয়েল গোরে (রথারহামে ধারে), ইথান ওয়েটলে (নর্দাম্পটনে ধারে), ক্রিস্টিয়ান এরিকসেন (ক্লাবছাড়া) ও জনি ইভানস (অবসর)।

 

টটেনহাম:

কারা এলেন: শাবি সিমন্স (লিপজিগ থেকে), মোহামেদ কুদুস (ওয়েস্টহাম থেকেকেভিন ডানসো (লেস থেকে), কোতা তাকাই (কাওয়াসাকি থেকে), জোয়াও পালহিনহা (বায়ার্ন মিউনিখ থেকে), কোলো মুয়ানি (পিএসজি থেকে ধারে), মানোর সলোমন (লিডস থেকে ধার শেষে), অ্যাশলে ফিলিপস (স্টোক সিটি থেকে ধার শেষে)

কারা গেলেন: হিউন মিন সং (লস অ্যাঞ্জেলসে),  পিয়েরি এমিল হবসার্গ (মার্শেই থেকে ধার শেষে এসে মার্শেইয়ে), ব্রায়ান গিল (জিরোনা থেকে ধার শেষে সেখানেই), মিকে মোরে (রেঞ্জার্সে ধারে), লুকা ভাসকোভিচ (স্পিলিট থেকে এসে হামবার্গারে ধারে), আলফিয়ে ডিভাইন (রেস্টারলো থেকে ধার শেষে প্রিসটনে ধারে), মিন বায়েকে ইয়াং (কিউপিআর থেকে ধার শেষে পোর্টমাউথে ধারে), আলেসো ভেলিস (এস্পানিওল থেকে ধার শেষে রোসারিও সেন্ট্রালে ধারে), সের্হিও রেগুলিওন, ফ্রাসের ফোর্সটার, আলফিয়ে হোয়াইটম্যান, ), মাথিয়াস তেল (বায়ার্ন মিউনিখ থেকে এসে বায়ার্নেই ধারে), কেভিন ডানসো (লেসে ধারে), টিমো ভার্নার (লিপজিগে ধারে)।

 

অ্যাস্টন ভিলা:

কারা এলেন: ইভান গেস্যু (নিস থেকে), ভিক্তর লিনডেলফ (ম্যান ইউনাইটেড থেকে ধারে), মার্কো বিসোত (স্তাদে ব্রেস্তোয়িস থেকে), হার্ভে এলিয়ট (লিভারপুল থেকে ধারে), জেডন সানচো (ম্যান ইউনাইটেড থেকে ধারে), ওলিয়ার জুইস (বয়স ভিত্তিক দল থেকে), এমিলিয়ানো বুয়েনদিয়া (লেভারকুসেন থেকে ধার শেষে), আলেক্স মোরেনো (ফরেস্ট থেকে ধার শেষে)।

কারা গেলেন: জ্যাকব রামসি (নিউক্যাসলে), কেসলার হেইডেন (প্রিস্টন থেকে ধার শেষে এসে কভেন্ট্রিতে), লেওন বেইলি (এএস রোমাতে ধারে), এনসো বারেনেচিয়া (ভালেন্সিয়া থেকে ধার শেষে বেনফিকাতে ধারে), আলেক্স মোরেনো (জিরোনাতে), ফিলিপে কুতিনিও (ভাস্কো দা গামা থেকে ধার শেষে সেখানেই), লিয়েন্দার দেনদোনকার (আন্দারলেখট থেকে ধার শেষে রেয়াল ওভিয়েদোতে), রবিন ওলসেন (মালমোতে), ফিলিপ মার্শাল (ক্রিউয়ে আলেক্সান্দ্রা থেকে ধার শেষে স্টিভেনাগেতে), সামুয়েল ইলিং জুনিয়র (মিডলসবব্রাউট থেকে ধার শেষে ওয়েস্ট ব্রোমে), লুইস ডোবিন (নরউইচ থেকে ধার শেষে প্রিস্টনে ধারে), জো গাউচি (বার্নসলি থেকে ধার শেষে পোর্ট ভালেতে), অলিভিয়ের জুইখ (রাখোভে ধারে), কোর্টনে হাউস, মার্কাশ রাশফোর্ড (ধার শেষে ম্যান ইউনাইটেডে), আক্সেল দিসাসি (ধার শেষে চেলসিতে), মার্কো আসেনসিও (ধার শেষে পিএসজিতে)।

 

বায়ার্ন মিউনিখ:

কারা এলেন: লুইস দিয়াস (লিভারপুল থেকে), নিকোলাস জ্যাকসন (চেলসি থেকে), জোনাথান তাহ (লেভারকুসেন থেকে), টম বিশ্চপ (হফেনহেইম থেকে), পল ওয়ার্নার (হেইডেনহেইম থেকে)।

কারা গেলেন: মাথিয়াস তেল (টটেনহাম থেকে ধার শেষে এসে টটেনহামেই), কিংসলে কোম্যান (আল নাসরে), পল ওয়ার্নার (হেইডেনহেইম থেকে এসে পিএসভিতে), আদাম আজনোউ (এভারটনে), জোয়াও পাউলিনিয়া (টটেনহামে ধারে), লেরয় সানে (গ্যালাতাসারাইতে ধারে), থমাস মুলার (ধারে ভ্যাঙ্কুভারে)।

 

বরুশিয়া ডর্টমুন্ড:

কারা এলেন: জোব বেলিংহাম (সান্ডারল্যান্ড থেকে), ফাবিও সিলভা (উলভস থেকে), দানিয়েল সেভেনসন, প্যাট্রিক ড্রেয়েস।

কারা গেলেন: জেমি গিটেনস (চেলসিতে), সোমালিয়া কোলিবালি (স্ট্রাসবার্গে), ইউসোউফা মোউকোকো (কোপেনহেগেনে), জিওভান্নি রেইনা (ম’গ্লাডবাখে), ইয়ান কুতো (ম্যান সিটি থেকে এসে ম্যান সিটিতেই ধারে), কার্নি চুকউয়েমেকা (চেলসি থেকে এসে চেলসিতেই ধারে)।

 

ইন্তের মিলানো:

কারা এলেন: লুইস এনরিকে (মার্শেই থেকে), আলেক্স-ইয়োয়ান বোনি (পার্মা থেকে), অ্যান্ডি ডিআফ (লেস থেকে), পিটার সুসিক (দিনামো জাগরেভ থেকে), মানুয়েল আকাঞ্জি (ম্যান সিটি থেকে ধারে), সেবাস্তিয়ানো এসপোসিতো (এমপোলি থেকে ধারা শেষে)।

কারা গেলেন: নিকোলা জালেস্কি (এএস রোমা থেকে আতালান্তাতে), আলেক্সান্দার স্টানকোভিচ (লুসার্ন থেকে ধার শেষে এসে ক্লাব ব্রুগে), বেনইয়ামিন পাভার্ড (মার্শেইতে ধারে), হোয়াকিন কোরেয়া (বোতাফোগোতে), ফ্রাঙ্কো কারবোনি (ভেনেসিয়া থেকে ধার শেষে এসে এমপোলিতে)।

 

এসি মিলান:

কারা এলেন: ক্রিস্টোফার এনকুকু (চেলসি থেকে), আরদন জাশারি (ক্লাব ব্রুগে থেকে), সামুয়েল রিচি (তুরিনো থেকে), কোনি ডে উইন্টার (জেনোয়া থেকে), আদ্রেই রাবিও (মার্শেই থেকে), আলভারো মোরাতা (গ্যালাতাসারাই থেকে ধার শেষে), লুকা মদ্রিচ (রেয়াল মাদ্রিদ থেকে)।

কারা গেলেন: তিজানি রায়েন্দার্স (ম্যান সিটিতে), মালিক থিয়াও (নিউক্যাসলে), থিও এরনান্দেস (আল হিলালে), নোয়াও ওকাফোর (লিডসে), পিয়েরে কালুলু (ইউভেন্তুসে), এমরারসন রয়্যাল (ফ্ল্যামেঙ্গোতে), আলেক্স হাসিনেস (বোর্নমাউথে), ডেভিস ভাসকেস (রোমাতে), জোয়াও ফেলিক্স (ধার শেষে চেলসিতে), কাইল ওয়াকার (ধার শেষে ম্যান সিটিতে)।

 

ইউভেন্তুস:

কারা এলেন: ফ্রান্সিসকো কনসেইসাও (পোর্তো থেকে), লয়েড কেলি (নিউক্যাসল থেকে), পিয়েরে কালুলু (এসি মিলান থেকে), মিচেল ডি গ্রেগরি (মোনসা থেকে), জোয়াও মারিও (পোর্তো থেকে)।

কারা গেলেন: নিকোলো রোভেয়া (লাজিওতে), আলবের্তো কস্তা (পোর্তোতে), নিকোলো ফাগিওলি (ফিওরেন্তিনা), নিকোলো সাভোনা (ফরেস্টে), লুকা পেলেগ্রিনি (লাজিও থেকে ধার শেষে লাজিওতেই), নিকো গনসালেস (ফিওরেন্তিনা থেকে এসে আতলেতিকো মাদ্রিদে), আর্থুর মেলো (জিরোনা থেকে ধার শেষে গ্রেমিওতে), কোলো মুয়ানি (পিএসজিতে ধারে)।

 

নাপোলি:

কারা এলেন: স্যাম বেউকেমা (বোলোগনা থেকে), নোয়া লাং (পিএসভি থেকে), মিগুয়েল গুতিয়েরেস (জিরোনা থেকে), ভিনসা মিলিঙ্কোভিচ-সাভিচ (তুরিনো থেকে), লরেন্সো লুক্কা (উদিনেস থেকে), রাসমুস হইলুন (ম্যান ইউনাইটেড থেকে), কেভিড ডি ব্রুইনা (ম্যান সিটি থেকে)।

কারা গেলেন: ভিক্তর ওসিমহেন (গ্যালাতাসারাইয়ে), জিয়াকোমো রাসপাদুরি (আতলেতিকো মাদ্রিদে), নাথান (রেয়াল বেতিসে), এলিয়া কাপরিলে (কাগলিয়ারিতে), রাফা মার্তিন (ভিয়ারেয়ালে), জিওভান্নি সিমিওনে (তুরিনোতে)।

 

এএস রোমা:

কারা এলেন: ওয়েসলি (ফ্লামেঙ্গো থেকে), নেইল এল আইনাউয়ি (লেস থেকে), লেওন বেইলি (অ্যাস্টন ভিলা থেকে), ইভান ফার্গুসন (ব্রাইটন থেকে), ভেভিস ভাসকেস (এসি মিলান থেকে)।

কারা গেলেন: এনসো লে ফে (সান্ডারল্যান্ডে), সামুয়েল ডাহল (বেনফিকাতে), নিকোলো জালেস্কি (ইন্তের থেকে ধার শেষে ইন্তেরেই)।

 

পিএসজি

কারা এলেন: আইলিয়া সাবারোনি (বোর্নমাউথ থেকে), লুকাশ শেভালিয়ের (লিলে থেকে), রেনাতো মার্তিন (এএস রোমা থেকে) ।

কারা গেলেন: নরদি এমকিয়েলে (সান্ডারল্যান্ডে), মার্কো আসেনসিও (অ্যাস্টন ভিলা থেকে ধার শেষে এসে ফেনেরবাচে), কার্লোস সোলের (ওয়েস্ট হাম থেকে ধার শেষে রেয়াল সোসিয়েদাদে), কোলো মুয়ানি (ইউভেন্তুস থেকে ধার শেষে টটেনহামে ধারে)।

 

অলিম্পিক মার্শেই:

কারা এলেন: ইগোর পাইক্সাও (ফেইনুর্দ থেকে), আর্থুর ভেরমেরেন (লিপজিগ থেকে), বেনইয়ামিন পাভার্ড (ইন্তের থেকে ধারে), ফাকুন্দো মেদিনা (লেস থেকে ধারে), এমারসন (ওয়েস্টহাম থেকে ধারে)।

কারা গেলেন: লুইস এনরিকে (ইন্তের মিলানোতে), জোনাথান রোয়ে (নরউইচ থেকে এসে বোলোগনাতে), আন্দ্রেই রাবিও (এসি মিলানে), পাউ লোপেস (তোলুকাতে), ইসমাইল কোনে (সাসুলোতে)।

 

অলিম্পিক লিও:

কারা এলেন: টাইলার মরটন (লিভারপুল থেকে), ম্যাট টার্নার (ফরেস্ট থেকে), পাভেল সুলাক (ভিক্তোরিয়া প্লাজেন থেকে), দমিনিক গ্রিফ (মায়োর্কা থেকে)।

কারা গেলেন: রায়ান চেরকি (ম্যান সিটিতে), জর্জেস মিকাউতাদসে (ভিয়ারেয়ালে), লুকাস পেরি (লিডসে), জোহান লেপেনান্ত (নান্তেসে)।

এদিকে বার্সায় যোগ দিয়েই স্প্যানিশ ভাষায় সব প্রশ্নের উত্তর দিয়ে সমর্থকদের চমকে দিয়েছেন গর্ডন। ২৫ বছর বয়সী এ উইঙ্গার জানিয়েছেন, বার্সায় যোগ দেওয়ার স্বপ্ন ছোট বেলা থেকেই দেখেছেন তিনি। আর সে কারণে শৈশব...
বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যত সমালোচনাই করুক না কেন, সেসবে পাত্তাই দিচ্ছেন না ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফিলিস্তিনের পতাকা হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন বার্সার এই স্প্যানিশ রাইট...
বিতর্কটা কী নিয়ে? গতকাল রেয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের পর এমবাপ্পে দাবি করেছেন, আরবেলোয়া তাঁকে রেয়াল মাদ্রিদের ‘চতুর্থ পছন্দের ফরোয়ার্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তবে পরে সেই দাবি অস্বীকার করেছেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর