গ্যারি লিনেকার

ইহুদিবিদ্বেষী পোস্ট দিয়ে চাকরি হারালেন সাবেক স্ট্রাইকার

আপডেট : ২০ মে ২০২৫, ০১:১৮ পিএম

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়নবাদ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছিলেন সাবেক ইংলিশ স্ট্রাইকার ও বিবিসির জনপ্রিয় ফুটবল অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’র উপস্থাপক গ্যারি লিনেকার। তাঁর ওই পোস্ট ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে পোস্ট ডিলিট করে ক্ষমা চাইতেও বাধ্য হন।

বিতর্কের জেরে এবার বিবিসি-ই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লিনেকার। আগামী রোববার লিনেকারের উপস্থাপনায় ‘ম্যাচ অব দ্য ডে’র শেষ পর্ব প্রচারিত হবে। সাবেক ইংলিশ তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

৬৪ বছর বয়সী এ ফুটবল বিশ্লেষক এফএ কাপ ও বিশ্বকাপ পর্যন্ত ‘ম্যাচ অব দ্য ডে’র উপস্থাপনা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু এক ‘বিতর্কিত’ পোস্টের জেরেই সময়ের আগেই সরে যেতে হচ্ছে তাঁকে।

তা লিনেকারের পোস্টে কী এমন ছিল? জায়নবাদ নিয়ে সাবেক ইংলিশ স্ট্রাইকারের পোস্টে ইঁদুরের একটি ইলাস্ট্রেশন ছিল। অতীতে এ ধরনের ছবি ইহুদিবিদ্বেষ হিসেবে ব্যবহৃত হত। লিনেকার ইহুদিদের অপমান করেছেন, এ অভিযোগেই সমালোচনা শুরু হয় তাঁর বিরুদ্ধে।

সোমবার ওই বিতর্কিত ছবি নিয়ে লিনেকার জানান, ইঁদুরের ছবিটা তিনি খেয়াল করেননি। আর ইচ্ছেকৃতভাবে কখনোই তিনি ইহুদিবিদ্বেষী কিছু শেয়ার করতেন না। এ প্রসঙ্গে ক্ষমা চেয়ে সাবেক বার্সা তারকা বলেছেন, ‘আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। আর সে জন্য যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আবারও দুঃখপ্রকাশ করছি। এখন সরে দাঁড়ানোই যথার্থ বলে মনে হচ্ছে।’

বিসিবির কালচার এন্ড মিডিয়া এডিটর কেটি রাজেল জানিয়েছেন, লিনেকার এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এবারের ঘটনাটি সব সীমা অতিক্রম করেছে, ফলে লিনেকারকে আর ধরে রাখা সম্ভব ছিল না বলে জানান তিনি।

বিবিসিরি মহাপরিচালক টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, ‘গ্যারি (লিনেকার) ভুল স্বীকার করেছেন। আমরা একমত হয়েছি, এ মৌসুমের পর তিনি (ম্যাচ অব দ্য ডের) উপস্থাপনা থেকে সরে যাবেন।’

তবে দীর্ঘ সময় ধরে বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠান চালিয়ে নেওয়ার জন্য লিনেকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ডেভি, ‘দুই দশকের বেশি সময় ধরে বিসিবির ফুটবল কাভারের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ছিলেন গ্যারি। ফুটবলের প্রতি তাঁর প্যাশন ও জ্ঞান আমাদের ক্রীড়া সাংবাদিকতাকে নতুন রূপ দিয়েছে। যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের শ্রদ্ধা অর্জন করেছেন। তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই।’  

এদিকে বিবিসি ছাড়ার ঘোষণায় লিনেকার বলেছেন, ‘মাঠে কিংবা স্টুডিওতে- ফুটবলকে ঘিরেই আমার জীবন। আমি এ খেলাটিকে ভীষণ ভালোবাসি। একইসঙ্গে বহু বছর ধরে বিসিবির সঙ্গে কাজ করাটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। যেমনটা আমি আগেও বলেছি, আমি কখনোই জেনেশুনে ইহুদিবিদ্বেষী শেয়ার করতাম না। এটা সবসময়ই আমার মূল্যবোধের পরিপন্থি।’

ওই ঘটনায় আবারও ক্ষমা চেয়েছেন লিনেকার, ‘আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। আর সে জন্য যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আবারও দুঃখপ্রকাশ করছি। এখন সরে দাঁড়ানোই যথার্থ বলে মনে হচ্ছে।’

এই লিখিত বিবৃতিটির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও-ও শেয়ার করেছেন লিনেকার। সেই ভিডিও বার্তাতেও প্রায় একই কথার পুনরাবৃত্তি করে লিনেকার বলেছেন, ‘যদি ওই ইমোজি (ইঁদুরের) খেয়াল করতাম, যেটা ভয়ংকর অর্থ বহন করে, তাহলে আমি কখনোই ওরকম পোস্ট শেয়ার করতাম না। ওটা সত্যিই একটা ভুল ছিল। আমার আরও সচেতন হওয়া উচিত ছিল।’

গত বছর দ্য হান্ড্রেডের যে আটটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল বার্মিংহাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওই সময় ৪...
তাহলে প্রিমিয়ার লিগে খেলা মোহামেদ সালাহ, আমাদ দিয়েলো, উইলিয়াম সালিবার মতো মুসলিম খেলোয়াড়রা ম্যাচ থাকলে কি নির্ধারিত সময়ে ইফতার করতে পারবেন না? এর উত্তর দিয়েছে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ। আগের...
ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর প্রতিযোগিতা নেশনস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রতে শীর্ষ লিগে (লিগ ‘এ’) সর্বশেষ (২০২৪) ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও স্পেন পড়েছে একই গ্রুপে। ওই গ্রুপে...
২০২৫ সালে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হন ৫২ বছর বয়সী থমাস টুখেল। হ্যারি কেইনদের দায়িত্ব শুরুতে ১৮ মাসের জন্য দেওয়া হয়েছিল টুখেলকে। এ বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর