ফাঁস হয়ে গেল ১৫ বছরের ছেলেদের কাছে নারী জাতীয় দলের ৭-১ গোলে হারের খবর

আপডেট : ২৫ জুন ২০২৫, ০১:৪৭ পিএম

আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৫ নারী ইউরো। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক সুইজারল্যান্ড।  দেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন আলিসা লেমান ও তাঁর দল। কিন্তু সে প্রস্তুতি একটি স্থানীয় ক্লাবের অনূর্ধ-১৫ দলের বিপক্ষে ৭-১ গোলে হেরে বসেছেন তাঁরা।

প্রীতি ম্যাচের ফলটি গোপন থাকার কথা। কিন্তু এক খেলোয়াড় টিকটকে সে ম্যাচের ভিডিও আপলোড করে দেওয়ায় ম্যাচের ফল প্রকাশ্যে চলে আসে।

সুইস সুপার লিগে সর্বশেষ মৌসুমে ষষ্ঠ হয়েছে এফসি লুজের্ন। ফলে এই মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলা হবে না তাদের। সেই ক্লাবের অনূর্ধ-১৫ দলের বিপক্ষে খেলতে নেমেছিল সুইজারল্যান্ড মেয়েদের জাতীয় দল। ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড আলিসা লেমানও ছিলেন মাঠে।।

কিন্তু লুজের্নের কিশোররা জাতীয় দলকে পেয়ে যেন নিজেদের সেরাটা দেখিয়ে দেওয়ার পণ করেছিল।  সুইস সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে ৩০ মিনিটের তিন অর্ধে হওয়া ম্যাচে জাতীয় দলের হয়ে একমাত্র গোলটি করেছেন আলাইয়াহ পিলগ্রিম।  পিলগ্রিম ও লেমানকে দেখা যাচ্ছে ম্যাচের এমন এক মুহূর্তের ভিডিও টিকটকে আপলোড করে লুজের্ন দলের এক ফুটবলার। 

বল দখলের লড়াই চলছে। ছবি: ব্লিকের সৌজন্যে

সে ভিডিও সরিয়ে ফেলার আগে ৭০ হাজার বার দেখা হয়েছিল। এ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতি দিতে বাধ্য হয়। জানানো হয়, এর আগেও বেশ কয়েকটি বয়সভিত্তিক দলের সঙ্গে খেলেছেন লেমানরা। 

এর আগে চতুর্থ বিভাগের দল এফসি সোলোথার্ন এর অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে মেয়েদের জাতীয় দল। তবে তৃতীয় বিভাগের দল এফসি বিয়েলের অনূর্ধ্ব-১৫ দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে।

সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের মুখপাত্র সভেন মিকোসে বলেছেন, ‘বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলা মেয়েদের ফুটবলে নতুন কিছু না। মূল লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক আবহ আনা। এই প্রস্তুতির মূল লক্ষ্য শারীরিকভাবে প্রস্তুত হওয়া। ফল যাই হোক, তীব্রতা ও পরিশ্রমের দিক থেকে আন্তর্জাতিক ম্যাচের মতোই এই ম্যাচগুলো।’

আগামী ২ জুলাই নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো শুরু করবে সুইজারল্যান্ড। তার আগে চেকিয়ার (সাবেক চেক প্রজাতন্ত্র) বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক দল।

নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে ছিলেন মানজাম্বি। এ সময় ৩ গোল করার পাশাপাশি আরও ২ গোলে অ্যাসিস্ট করেছেন মানজাম্বি। তাঁর উপস্থিতিতে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬ গোল করেছে, আর প্রত্যাশিত গোলের...
ফিফা বিশ্বকাপে আজ রাত ১০টায় চেকিয়ার বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা এবং রাত ১টায় বসনিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। আগামী ভোর ও সকালে কানাডা–কাতার ও মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে।
নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন কাতারের। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বুয়ালেম খুখির শেষ মুহূর্তের গোলে ড্র নিশ্চিত করে কাতার। ১টি করে ম্যাচ খেলে, বি-গ্রুপের...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর