এমবাপ্পের ‘বাইসাইকেলে’ চড়ে পার হলো মাদ্রিদ

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-০ ব্যবধানে এগিয়ে রেয়াল মাদ্রিদ। শুধু যোগ করা সময়ের খেলা বাকি। স্প্যানিশ জায়ান্টদের জয় মনে হয়েছিল সময়ের অপেক্ষা। কিন্তু তখনও যে নাটকীয়তার অনেকটা বাকি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে একটি গোল শোধ (২-১) দিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ায় ডর্টমুন্ড। দু মিনিট পরে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক বাইসাকেল কিকে মাদ্রিদ ফের দুই গোলের লিড (৩-১) পায়। পরের মিনিটে বক্সের ভেতর সেহু গিরাসিকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন হুইসেন। সেই পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-২ করেন গিরাসি।

ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন কয়েক সেকেন্ডের অপেক্ষা। দারুণ এক আক্রমণে প্রায় ম্যাচে ফিরেছিল জার্মান ক্লাবটি। কিন্তু অন্তিম মুহূর্তে মার্সেল সাবিৎসারের শট ডানদিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। তাতে ৩-২ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। এমবাপ্পের বাইসাইকেল কিকে গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে, এটা বোধহয় না বললেও চলে। তাতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে টিকিট নিশ্চিত হয়েছে শাবি আলোনসোর শিষ্যদে।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার রাতে ফরাসি ক্লাব পারি সাঁ জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে মাদ্রিদ। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে গতকাল বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে লুইস এনরিকের দল। 

গতকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আক্রমণ কিংবা বলের দখল- মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে ডর্টমুন্ড। কিন্তু গোলের খেলায় স্প্যানিশ জায়ান্টদের কাছে শুরুতেই পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। ম্যাচের ১০ম মিনিটে আর্দা গুলাশের পাসে দারুণ এক ভলিতে ডর্টমুন্ডের জালে বল জড়ান গনসালো গার্সিয়া।

১০ মিনিট পরে আরেক গার্সিয়া ব্যবধান দ্বিগুণ করেন। এবার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পাসে বক্সের ভেতর থেকে স্কোরলাইন ২-০ করেন ফ্রান্সিকো গার্সিয়া।

এরপর দুদলই আক্রমণ-প্রতিআক্রমণ চালিয়ে গেলেও আর কোনো গোল হচ্ছিল না। তখন মনে হয়েছিল, ২-০ ব্যবধানেই জিততে চলেছে আলোনসোর শিষ্যরা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভুল করে বসেন আন্তোনিও রুডিগার। প্রতিপক্ষের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন বক্সের ঠিক মাথায় থাকা ম্যাক্সিমিলিয়ান বেইয়ের পায়ে। সেখান থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ২-১ করেন ডর্টমুন্ডের জার্মান রাইট উইঙ্গার।

ঠিক দু মিনিট বাদেই গুলাসের মাপা ক্রসে দারুণ এক ওভারহেড গোলে ফের ব্যবধান বাড়ান (৩-১) এমবাপ্পে। এরপর হুইসেনের লালকার্ড আর পেনাল্টিতে ডর্টমুন্ডের গোল। রুদ্ধশ্বাস শেষ কয়েক মিনিটের লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠে যায় আলোনসোর দল।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া মাদ্রিদ এমবাপ্পের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ৪০ মিনিটে। তবে ৪ মিনিট পরেই সমতায় ফেরায় সোসিয়েদাদ। এতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও ওঠে মরিনিওর নাম।...
ভারতের নাম প্রত্যাহারের পর আসিয়ান কাপে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল, তা নিয়ে এতদিন নাটকীয়তা কম হয়নি। অবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 
তা রদ্রিকে পেতে বার্সার কত খরচ হলো? ইএসপিএন জানিয়েছে, রদ্রিকে প্রাথমিকভাবে বার্সার খরচ হয়েছে ৬ কোটি ইউরো। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৪৭ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। বার্সায় রদ্রির পারফরম্যান্স...
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর