ফুটবল বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে ফিফা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

১৯৯৮ বিশ্বকাপ থেকেই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিত ৩২ দল। সেই ধারা ভেঙে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ৪৮ দল। আগামীতে দলের সংখ্যা আরও বাড়ানোর কথা ভাবছে ফিফা। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছে, ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বিষয়টি নিয়ে সুইজারল্যান্ডের গণমাধ্যম ব্লু স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘বিষয়টি নিয়ে এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে পর্যালোচনা ও আলোচনা করা হবে।’

ফিফা কেন ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়, সেই ব্যাখ্যায় ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের আয়োজনটা পুরো বিশ্বের সবার জন্য হওয়া উচিত। এটি শুধু ইউরোপ ও লাতিন আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। প্রতিটা দেশই যাতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে পারে, সেই সুযোগটা থাকা উচিত।’

এখন যে ‘দুর্বল’ দলগুলোও অনেকটা শক্তিশালী হয়েছে, সেটার প্রমাণ ২০২৬ বিশ্বকাপ। কেপ ভার্দের মতো দল সবাইকে চমকে দিয়েছে। সেই বিষয়টি টেনে ফিফা সভাপতি বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দলগুলোর মান এখন অনেক উঁচু এবং বিশ্বের সব প্রান্তেই তা আরও উন্নত হচ্ছে। (ফুটবল শক্তিতে) ছোট দেশগুলোকে যদি বিশ্বকাপে খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে তাদের উন্নতির আগ্রহও কমে যাবে।’

অবশ্য ৬৪ দলের বিশ্বকাপ করার বিষয়টি নিয়ে আলোচনা যে এই প্রথম হচ্ছে, ব্যাপারটা এমন নয়। এই প্রস্তাবটি প্রথম ওঠে ২০২৫ সালের মার্চে। সে সময় ২০৩০ বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব দেয় লাতিন অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

একই বছরের সেপ্টেম্বরে কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেস, আর্জেন্টিনা ও উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্যারাগুয়ে ও উরুগুয়ের প্রতিনিধিদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেন ইনফান্তিনো। সে সময় দমিঙ্গেস বলেছিলেন, ‘আমরা একটি ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপে বিশ্বাস করি। আমরা ঐক্য, সৃজনশীলতা এবং বড় স্বপ্ন দেখার আহ্বান জানাতে চাই। কারণ ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি হয়, তখন উদযাপনটি সত্যিকার অর্থেই বৈশ্বিক হয়ে ওঠে।’

তবে ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাবের বিরোধিতাও করেছেন অনেকে। ২০২৫ সালের এপ্রিলে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি, ‘ছেলেদের বিশ্বকাপে ৬৪ দল করা টুর্নামেন্টের জন্য সঠিক সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না। শুধু জাতীয় দল নয়, ক্লাব প্রতিযোগিতা, লিগ ও খেলোয়াড়দের ওপরও এর প্রভাব পড়বে।’

উল্লেখ্য, ৪৮ দলের বিশ্বকাপে এবার ১০৪টি ম্যাচ আয়োজিত হচ্ছে। দল বাড়িয়ে ৬৪ দলের বিশ্বকাপ করা হলে, তখন বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বেড়ে হবে ১২৮টি। এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন ৬৪ দলের বিশ্বকাপ প্রস্তাবকে ‘বাজে ধারণা’ হিসেবে মন্তব্য করেছিলেন।

পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!
অবিশ্বাস্য মনে হলেও এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে ২২ বছর বয়সী এই ফুটবলারকে। সর্বশেষ খবর, বাংলাদেশের...
অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারদলই সেমিফাইনালে উঠল। এবারের বিশ্বকাপের শুরু থেকে অনেকেই ফেভারিটের তালিকায় এ চারদলকে রেখেছিলেন। এর মধ্যে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা- এই তিন দলের...
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামতে রোমাঞ্চিত মেসি। শক্তিশালী প্রতিপক্ষ মেনেই সতর্ক আর্জেন্টিনা অধিনায়ক। দলের লড়াকু মানসিকতা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও দেশের অধিকাংশ অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দুর্যোগের...
মতবিনিময় সভায় ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী সাংবাদিকদের বলেন, সরকারের উচ্চপর্যায়, প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। তারা সর্ব্বোচ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত...
গণঅভ্যুত্থানের মুখে সরকার পতন এবং নতুন সরকার গঠনের বছর না ঘুরতেই ফের সড়কে নেমেছে নেপালেন তরুণরা। গণঅভ্যুত্থানের পর হওয়া নির্বাচনে যে বালেন শাহকে ক্ষমতায় এনেছিল জেন–জি, এবার তার পদত্যাগের দাবিতেই...
বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
লোডিং...

এলাকার খবর