লাতিন আমেরিকার দাপট দেখাল চেলসি

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

প্রিমিয়ার লিগে এবার চেলসির শুরুটা মোটেও ভালো হয়নি। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল এনসো মারেসকার শিষ্যরা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে চেলসি। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল ওয়েস্ট হাম ইউনাইটেডের মাঠে গিয়ে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচটাকে একপেশে বানিয়ে ৫-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে মারেসকার দল।  

চেলসির বড় জয়ের মুল কারিগর দলটির লাতিন আমেরিকার ফুটবলাররা। সেটা গোলদাতাদের নামের দিকে তাকালে সহজেই বোঝা যাবে। জোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এনসো ফের্নান্দেস, ময়েসিস কাইসেদো ও চালোবাহ- চেলসির ৫ গোলের তিনটিই করেছেন লাতিন অঞ্চলের ফুটবলাররা। আর অন্য দুটি গোলের অ্যাসিস্টসহ তিনটি গোল বানিয়ে দিয়েছেন তারা।

স্বস্তির জয়ে মাঠ ছাড়লেও ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছিল চেলসি। ওয়ার্মআপের সময় চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান কোল পালমার। ইংলিশ তারকার পরিবর্তে একাদশে সুযোগ পান এস্তেভাও। আর এস্তেভাওয়ের ভুলে শুরুতে পিছিয়ে পড়ে চেলসি।

ম্যাচের ৬ মিনিটে বলের দখল হারান এস্তেভাও। সেখান থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে দূর পাল্লার শটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন লুকাস পাকেতা।

ওয়েস্ট হাম বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ৯ মিনিট পর কর্নার থেকে মার্ক কুকুরেয়ার হেড ফ্লিকে দ্বিতীয় হেড করেন জোয়াও পেদ্রো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হেড আশ্রয় নেয় ওয়েস্ট হামের জালে। তাতে ম্যাচে ফেরে চেলসি।

পরের মিনিটে চেলসি সমর্থকদের স্তব্ধ করে আবারও জালে বল জড়িয়েছিল ওয়েস্টহাম। কিন্তু বিল্ড আপের সময় জ্যঁ ক্লেয়ার তোদিবো অফসাইডে থাকায় নিকোলাস ফুলক্রুগের গোলটি বৈধতা পায়নি।  

এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় চেলসি। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ওয়েস্ট হাম রক্ষণ। এর ফলও পায় দ্রুতই। ২৩ মিনিটে জোয়াও পেদ্রোর মাপা অ্যাসিস্টে পা লাগিয়ে চেলসিকে এগিয়ে (২-১) দেন পেদ্রো নেতো।

১১ মিনিট পর ব্যবধান আরও বাড়ান (৩-১) এনসো ফের্নাদেস। অবশ্য এ গোলে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে তেমন কষ্ট করতে হয়নি। বক্সের অনেকটা বাইরে বল পেয়ে দারুণ ক্ষিপ্রতায় বক্সে ঢুকে পড়েন এস্তেভাও। এরপর ডানপ্রান্ত থেকে ক্রস করেন ব্রাজিলিয়ান রাইটউইঙ্গার। সেটা শুধু সময়মতো পা লাগিয়ে জালে বল জড়ান ফের্নান্দেস।

৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। ৫৪ মিনিটে আবারও গোল উদযাপন করে মারেসকার দল। এবার গোলের খাতায় নাম লেখান কাইসেদো। অবশ্য চেলসির ইকুয়েডর মিডফিল্ডারের গোলে ওয়েস্ট হাম গোলকিপার ম্যাডস হারম্যানসেনের অবদানও কম নয়। কর্নার থেকে আসা বল ঠিকঠাক ঠেকাতে পারেননি হারম্যানসেন। ওয়েস্ট হাম গোলকিপারের হাতে লেগে বল যায় কাইসেদোর সামনে। সেখান থেকে জোরালো শটে গোল করেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার।

৪ মিনিট পরেই স্কোরলাইন ৫-১ করেন চালোবাহ। এবারও কর্নার থেকে আসা বলে ওয়েস্ট হাম বক্সে জটলার তৈরি হয়। সেখানে কয়েকজনের মাথা ঘুরে বল যায় চালোবাহর সামনে। ওয়েস্টহাম গোলকিপার ধরার আগেই পা লাগিয়ে সেটা জালে পাঠান ইংলিশ সেন্টারব্যাক।

বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর