সাইকেল চালাতে গিয়ে কলার বোন ভাঙলেন লুইস এনরিকে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

পারি সাঁ জার্মেই (পিএসজি) গতকাল শুক্রবার নিশ্চিত করেছে তাদের কোচ লুইস এনরিককে শল্য চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। কারণ, সাইকেল চালাতে গিয়ে নিজের কলার বোন ভেঙে ফেলেছেন বার্সেলোনা ও পিএসজিকে ট্রেবল জেতানো কোচ। 

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ফ্রেঞ্চ ক্লাব জানিয়েছে, ‘শুক্রবার একটি সাইকেল দুর্ঘটনায় পিএসজি কোচ লুইস এনরিকের কলার বোন ভেঙে গেছে। ইমারজেন্সি সার্ভিস প্রাথমিক চিকিৎসা দিয়েছে। সার্জারি করতে হবে। লুইস এনরিকেকে পূর্ণ সমর্থন দিচ্ছে পারি সাঁ জার্মেই, আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। একটু পর বিস্তারিত জানাবে ক্লাব।’  

এনরিকের সাইকেল নিয়ে মাতামাতি নতুন না। আন্তর্জাতিক পর্যায়েও মাউন্টেন বাইকের প্রতিযোগিতায় নেমেছেন তিনি। শকের কাজ করতে গিয়েই দুর্ঘটনায় পড়েছেন এবার। জানা গেছে, এজন্য সার্জারি করতে হবে এনরিকেকে। এবং এ কারণে ঠিক কতদিন ডাগআউটের বাইরে থাকবেন, সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 

মৌসুমের ব্যস্ত সময় শুরু হচ্ছে আগামী সপ্তাহে। আন্তর্জাতিক উইন্ডো শেষে লাসের বিপক্ষে লিগ আঁ-র ম্যাচের পর আগামী ১৭ সেপ্টেম্বর আতালান্তা ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখার মিশনে নামবে পিএসজি।

তাতে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ৬ মৌসুমে তৃতীয়বারের মতো ফাইনালে উঠল...
কী ছিল না এ ম্যাচে? বর্তমান সময়ের অন্যতম দুই সেরা পরাশক্তির লড়াই। মাঠের খেলাতেও যেন কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। তাতে ম্যাচটা পেল পেল বাড়তি রোমাঞ্চ। আর সে রোমাঞ্চের শেষে চ্যাম্পিয়নস লিগের...
পিএসজি-বায়ার্ন ৯ গোলের থ্রিলার
৯ গোলের ম্যাচে ওই রেকর্ডটা যৌথভাবে হলেও আরেক জায়গায় সব কীর্তিকে ছাড়িয়ে গেছে এ ম্যাচ। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম কোনো সেমিফাইনালে দুদলই চার বা এর চেয়ে বেশি গোল করেছে। আর যদি চ্যাম্পিয়নস লিগের...
গ্রীষ্মকালীন দলবদলে তিন দেশের তিন ক্লাব- বার্সা, আর্সেনাল কিংবা পিএসজি নিজেদের স্কোয়াড নিয়ে যে পরিকল্পনা শুরু করেছে, সেখানে তিনটি ক্লাবই অগ্রাধিকার হিসেবে আলভারেসকে রেখেছে। বিশেষ করে বার্সেলোনার...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর