গার্দিওলার চেয়েও বড় গার্দিওলা তিনি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আর্সেনাল-ম্যানচেস্টার সিটি। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের ৯ম মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার দল। তবে যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে সমতা ফেরায় আর্সেনাল। তাতে উত্তাপ ছড়ানো ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় আর্সেনালের খেলার কৌশল। স্কোরলাইনে সমতা থাকলেও মাঠের খেলার পুরো নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের হাতে। বল দখল কিংবা আক্রমণ- দুই জায়গাতেই ছড়ি ঘুরিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। গার্দিওলার সামনে গতকাল যেন বড় গার্দিওলা রূপে হাজির হয়েছিলেন আর্তেতা।

আর্তেতাকে 'গার্দিওলার চেয়েও বড় গার্দিওলা' বলা হচ্ছে কেন? ২০০৮ সালে বার্সেলোনার ‘বি’ দল থেকে যখন মূল দলের কোচের দায়িত্ব পান, তখন থেকেই দলকে নিজস্ব কৌশলে খেলিয়ে আলোচনায় আসেন গার্দিওলা। ম্যাচের ফল যা-ই হোক, বল পজেশনে দাপট দেখিয়ে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়ত গার্দিওলার বার্সেলোনা।

চার বছর বার্সায় কাটিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন গার্দিওলা। সেখান থেকে ২০১৬-১৭ মৌসুমের শুরুতে দায়িত্ব নেন ইংলিশ ক্লাব ম্যান সিটির। কিন্তু গার্দিওলা যেখানেই গেছেন, সঙ্গে করে নিয়ে গেছেন নিজের কৌশল।

কিন্তু গতকাল এমিরেটসে সেই বলের দখল দিয়েই গার্দিওলার দলকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেছে আর্সেনাল। ম্যাচের মোটে ৩২.৮ শতাংশ সময় বল ছিল সিটির পায়ে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি ছিল গার্দিওলার ৬০১তম ম্যাচ। এত লম্বা ক্যারিয়ারে এর আগে কখনই গার্দিওলার দলের বিপক্ষে বল পায়ে এমন দাপট দেখাতে পারেনি আর কেউ।

এর আগে বল পায়ে গার্দিওলার দলের সর্বনিম্ন পজিশন ছিল ৩৬.৫ শতাংশ। মজার বিষয়, ২০২৩ সালের ওই ম্যাচটিও ছিল আর্সেনালের বিপক্ষে।

গতকাল ম্যানসিটির বিপক্ষে ড্র-তে আরও একটা রেকর্ডে উঠেছে আর্তেতার নাম। লিগে গার্দিওলার দলের বিপক্ষে প্রথম কোচ হিসেবে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়লেন আর্তেতা।

এমন আধিপত্য নিয়েও পূর্ণাঙ্গ তিন পয়েন্ট না পেয়ে কিছুটা হতাশ আর্তেতা। তবে দল যেভাবে আধিপত্য দেখিয়েছে, সেজন্য গর্ববোধও করছেন তিনি। ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘এটা বলা সহজ যে, আমাদের জয়ের ক্ষুধা ছিল না। কিন্তু আমরা ম্যাচটা দারুণভাবে শুরু করেছিলাম এবং পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছি। (শুরুতে) সিটি একটা গোল করল, এরপর ওরা আর কিছুই করতে পারেনি। সবাই কিন্তু ফল পেতে চেষ্টা করে। এটাই স্বাভাবিক। আমরা খেলাটা নিয়ন্ত্রণ করেছি, আধিপত্য দেখিয়েছি। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র একই ছিল। যদিও ফলটা কিছুটা হতাশাজনক, তবে খেলোয়াড় ও দলকে নিয়ে আমি ভীষণ গর্বিত। গর্বের জায়গা হলো, আমরা ম্যাচে আধিপত্য দেখিয়েছি।’

বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর