হামজার চোট নিয়ে গুজব, জবাব দিল বাফুফে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটনের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হামজা চৌধুরী। ওই ম্যাচের আধাঘণ্টা যেতেই হাঁটুতে পাওয়া চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বাংলাদেশি তারকা। ওই চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ২৮ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডার।

হামজার এমন চোটে চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ ফুটবলের কপালে! মার্চের শেষ সপ্তাহ দুটি ম্যাচ আছে জাতীয় দলের। তবে কি ওই দুটি ম্যাচ খেলতে পারবেন না হামজা- এমন শঙ্কাও জাগতে থাকে।

সেই শঙ্কার মধ্যেই অনলাইনে হামজার কিছু ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হামজা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তাঁর পুরো পায়ে প্লাস্টার করা! তবে এই ছবির সত্যতা যাচাই করে বিবৃতিতে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হামজার চোট নিয়ে ছড়িয়ে পড়া ওই ছবি ভুয়া। এছাড়া হামজাকে দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে।

হামজা চৌধুরীর চোট নিয়ে ছড়িয়ে পড়া ফটোকে ভুয়া উল্লেখ করেছে বাফুফে। ছবি: টুইটার

হাঁটুর চোট কাটিয়ে হামজা দ্রুত সেরে উঠছেন, সেটি উল্লেখ করে বিবৃতিতে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করছে যে, হামজা চৌধুরী বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। তাঁর দ্রুত ও নিরাপদ আরোগ্য কামনা করছি।’

এরপর অনলাইনে ছড়িয়ে পড়া ছবি নিয়ে বাফুফে লিখেছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পুরো পায়ে প্লাস্টার বাঁধা একটি ছবি ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ ভুয়া এবং তাঁর প্রকৃত শারীরিক অবস্থার সঙ্গে এ ছবির কোনো সম্পর্ক নেই। সমর্থকদের অনুরোধ করা হচ্ছে— যাচাই বাছাই না করে যেন কোনো তথ্য বা ছবি ছড়িয়ে না দেন, এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করেন।’

বিবৃতির শেষাংশে উল্লেখ করা হয়েছে, ‘আসুন, আমরা তথ্য, ইতিবাচক মনোভাব ও সমর্থন দিয়ে আমাদের এই খেলোয়াড়ের পাশে দাঁড়াই, মাঠে হামজার শক্তিশালী প্রত্যাবর্তনের অপেক্ষায়।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর