সৌদিতে রোনালদোর বয়কটের অবসান

ভাবা হচ্ছিল আর ফিরবেন না, ১৪ ফেব্রুয়ারিতেই ফিরছেন তিনি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

সৌদি আরবের ক্লাব আল নাসের ছেড়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কদিন ধরে এমন গুঞ্জন শোনা গেলেও এবার সবকিছুর অবসান ঘটতে যাচ্ছে। সৌদি প্রো লিগে আল নাসরের দুই ম্যাচ বয়কটের পর এবার মাঠে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো- খবর ইএসপিএনের।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, পর্তুগিজ ফরোয়ার্ড আগামী ১৪ ফেব্রুয়ারি আল ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসেরের জার্সিতে ফিরছেন।

৪১ বছর বয়সী রোনালদোকে নিয়ে আলোচনা কদিন ধরেই থামছিলই না। আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে তিনি খেলেননি। তার এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল সৌদি আরবের ফুটবলের বিনিয়োগ তহবিল এবং ক্লাবের স্থানান্তর নীতি নিয়ে অসন্তুষ্টি।

ইএসপিএলের সূত্রের ভাষ্য, রোনালদো মাঠে ফিরবেন কারণ পিআইএফ (সৌদি আরবের ফুটবলের বিনিয়োগ তহবিল) তার প্রধান দাবি পূরণ করেছে — বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবের শীর্ষ নির্বাহীদের স্বায়ত্তশাসন পুনঃস্থাপন। এর ফলে, সিমাও কৌতিনহো ও জোসে সেমেডো তাদের কার্যক্ষমতা ফিরে পেয়েছেন। এই দুজনকে (আল নাসের কর্মকর্তা) কদিন আগেই তাদের দায়িত্ব থেকে অপসারণ করেছিল পিআইএফ। 

এদিকে রোনালদোর সৌদি লিগ ছাড়ার গুঞ্জনে চটেছেন তাঁর সাবেক সতীর্থ টনি ক্রুস। এক পডকাস্টে এই জার্মান তারকা ও সাবেক রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেন, যদি রোনালদো লিগে সক্রিয়ভাবে না খেলতেন, তাহলে কেউই সৌদি প্রো লিগ দেখত না।

এই মৌসুমে রোনালদো আল নাসরের হয়ে ২২ ম্যাচ খেলেছেন, ১৮ গোল করেছেন এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। ক্লাব বর্তমানে সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রধান প্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর