অনুভূতি বুঝতে দুদিন রোজা রেখেছিলেন রোনালদো

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম

২০২৩ সালের শুরুতে ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটিতে যাওয়ার পর থেকেই রোনালদোর মধ্যে নানান পরিবর্তন দেখা গেছে বিভিন্ন সময়।

বেশ কয়েকবারই জোব্বা পরা অবস্থাতেও দেখা গেছে পর্তুগিজ কিংবদন্তিকে। এবার আরও চমকপ্রদ খবর বেরিয়ে এসেছে। রোজার অভিজ্ঞতা পেতে গত রমজানে দু্ই দিন রোজাও রেখেছিলেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার সাবেক আল নাসর সতীর্থ শায়ে শারাহিলি বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি থামনিয়াহ স্পোর্টসের সঙ্গে আলাপকালে আরব ও বিদেশি (সৌদি আরব সাপেক্ষে) খেলোয়াড়দের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন শারাহিলি। ওই আলাপকালে সৌদি আরবের এ ডিফেন্সিভ মিডফিল্ডার জানিয়েছেন, প্রো লিগে খেলা আরব খেলোয়াড়দের জন্য রোজা রাখা বড় কোনো সমস্যা নয়। কারণ তাঁরা প্রতি বছরই রমজান মাসে রোজা রেখে অভ্যস্ত। তবে সেখানে খেলা অ-আরব খেলোয়াড়দের চ্যালেঞ্জটা বেশি।

এ প্রসঙ্গে শারাহিলি বলেছেন, ‘রমজানে খেলা সহজ নয়। তবে কিছু খেলোয়াড় এতে ভালোভাবে মানিয়ে নিতে পারে, আমিও তাদের একজন ছিলাম। বিদেশি খেলোয়াড়দের জন্য বিষয়টি বেশি কঠিন মনে হয়, কারণ তারা আগে থেকে এতে অভ্যস্ত নয়। পাশাপাশি খাবার, ঘুম ও অন্যান্য দৈনন্দিন রুটিন ঠিক রেখে চলাও তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।’

এরপরই বোমাটা ফাটান শারাহিলি। তিনি জানান, মুসলমান না হয়েও গত বছর দুদিন রোজা রেখেছিলেন রোনালদো। শারাহিলি এটাও জানান, ব্যক্তিগত কৌতূহল ও স্থানীয় সংস্কৃতি বোঝার আগ্রহ থেকে রোজার অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন রোনালদো।

এ প্রসঙ্গে শারাহিলি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো গত রমজানে দুই দিন রোজা রেখে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, বিষয়টি (রোজা রেখে সবকিছু সামলানো) মোটেও সহজ নয়।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর