লিগে বার্সা-মাদ্রিদের দৌড়

দুই দলের মধ্যে দূরত্বটা যা একটু কমে এসেছিল, আবার বেড়ে গেল

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

আগেরদিন সেলতা ভিগোকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১-এ নামিয়েছিল রেয়াল মাদ্রিদ। বার্সার ঘাড়ে নিঃশ্বাস ছেড়ে মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছিলেন, এখনো লিগ শিরোপার আশা ছাড়েননি তিনি।

তবে মাদ্রিদকে খুব বেশি সময় ঘাড়ে নিঃশ্বাস ফেলতে দেয়নি বার্সা। গতকাল শনিবার রাতে স্তাদিও সান মামেসে লামিন ইয়ামালের দুর্দান্ত এক গোলে আথলেতিক বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়েছি কাতালান ক্লাবটি। একই সঙ্গে মাদ্রিদের চেয়ে আবারও ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে হানসি ফ্লিকের দল।

লা লিগার ২৭ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট এখন ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মাদ্রিদ। আর বার্সার গতকালের প্রতিপক্ষ বিলবাও ৩৫ পয়েন্ট তালিকার ৯ নম্বরে।

ন্যূনতম ব্যবধানের জয় হলেও নিজেদের জাল অক্ষত রাখায় একটা কীর্তিতে নাম উঠেছে বার্সার। চলতি বছর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৮ ম্যাচ কোনো গোল হজম করেনি কাতালান ক্লাবটি। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে, এ বছর বার্সার চেয়ে এখন পর্যন্ত বেশি ক্লিনশিট রাখতে পেরেছে শুধু ইন্তের মিলানো (৯ ম্যাচ)।

অবশ্য গতকাল ঘরের মাঠ সান মামেসে আক্রমণ কম চালায়নি বিলবাও। তবে বার্সার গোলপোস্টের নিচে হোয়ান গার্সিয়া রীতিমতো দেয়াল তুলে রেখেছিলেন। একের পর এক চেষ্টাতেও সে দেয়াল ভেদ করতে পারেনি আরনেস্তো ভালভের্দের শিষ্যরা।

অন্যদিকে বার্সাও প্রতিআক্রমণ চালিয়েছে বৃষ্টির মতো। কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না ফ্লিকের দল। অবশেষে ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা। পেদ্রির লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক কোনাকুনি শট নেন ইয়ামাল। সেটি দূরের পোস্টে লেগে আশ্রয় নেয় বিলবাওয়ের জালে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ইয়ামালের ১৯তম গোল। শেষ পর্যন্ত এ গোলটাই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে।

বার্সার জন্য এ জয়টা গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ৩-০ ব্যবধানে জিতেও সেমিফাইনাল থেকে বাদ পড়েছে প্রথম লেগের বড় ব্যর্থতায়। বুধবার রাতে আবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের দল। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে বিলবাওয়ের মতো প্রতিপক্ষের মাঠে ৩ পয়েন্ট আদায় করতে পারাকেই বড় করে দেখছেন পেদ্রি।

বার্সা মিডফিল্ডার বলেছেন, ‘সেদিন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন ম্যাচটা খেলার পর এই ম্যাচটার (বিলবাও) জন্য কোনোমতে প্রস্তুত হতে পেরেছিলাম। তবুও আমরা ৩ পয়েন্ট পেয়েছি আর মঙ্গলবারের (নিউক্যাসল) ম্যাচের জন্য প্রস্তুত আছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

পেদ্রি আরও বলেন, ‘ম্যাচটা এমন একটা মাঠে হয়েছে, যেখানে জেতা সত্যিই কঠিন। ওরা আমাদের ওপর অনেক চাপ তৈরি করেছিল। আমরা খুবই ক্লান্ত ছিলাম। তারপরও এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের এগিয়ে থাকতে সাহায্য করবে।’

গতকাল প্রথমার্ধে বার্সার খেলা তুলনামূলক ধীরগতির মনে হয়েছে। সেটা স্বীকার করে পেদ্রি বলেছেন, ‘মঙ্গলবারের আগেই আমাদের কিছু বিষয় ঠিক করতে হবে। আজ (শনিবার) আমরা খুব বেশি গতিতে খেলতে পারিনি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর