ফিনালিসিমার ভবিষ্যৎ

৪৮ ঘণ্টার মধ্যেই আসতে যাচ্ছে বড় সিদ্ধান্ত

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

দিন যত গড়াচ্ছে, ফিনালিসিমা নিয়ে একের পর এক ভিন্ন খবর আসছে। আগামী ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেনের বহুল কাঙ্ক্ষিত ফিনালিসিমা। কিন্তু মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতে ওই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

কারণ এরই মধ্যে কাতারে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত হয়েছে। এমন অবস্থায় কাতারে ম্যাচটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। তাতে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন জাগে, তেমনি সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে কখনো ইংল্যান্ড আবার কখনো স্পেন, মরক্কোর মতো দেশগুলোর নাম শোনা যায়।

এবার ফিনালিসিমা নিয়ে মুখ খুলেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান। তিনি জানিয়েছেন, ম্যাচটি কাতারে হবে কি না, সেটা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

স্প্যানিশ রেডিও অনুষ্ঠান এল লারগুয়েরোতে লুসান বলেছেন, ‘দোহায় ম্যাচটা আয়োজন করা খুবই কঠিন ব্যাপার। এই ম্যাচের জন্য বুকিং করা দুটি চার্টার বিমান আমরা চারদিন আগে বাতিল করেছি। আশা করছি, ৪৮ ঘণ্টার মধ্যেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

ম্যাচটা যে কাতার থেকে সরে যেতে পারে, সেটাও জানিয়েছেন লুসান, ‘সম্ভবত ম্যাচটা ইউরোপে সরে যেতে পারে। কারণ স্পেন ও আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারই ইউরোপে খেলেন। আর এটাই সবচেয়ে যৌক্তিক সমাধান।’

তবে দোহা থেকে ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া যে সহজ হবে না, সেটা স্প্যানিশ ফুটবলের প্রধান বলেছেন, ‘এখানে অনেক ব্যাপার জড়িত। উয়েফা ও কনফেমবল একটি কোম্পানি বা প্রোমোটারের মাধ্যমে এই ফিনালিসিমা আয়োজনের চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী, ফিনালিসিমাসহ ৬টি ম্যাচ কাতারে আয়োজিত হবে। এর মধ্যে আছে স্পেন-আর্জেন্টিনা (২৭ মার্চ), মিসর-স্পেন (৩০ মার্চ), সৌদি-সার্বিয়া (৩০ মার্চ) এবং আর্জেন্টিনা-কাতার (৩১ মার্চ) ম্যাচ। সব মিলিয়ে এটি (ফিনালিসিমা) একটি বড় প্যাকেজের অংশ।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর