দর্শকদের সামনে ‘কেড়ে নেওয়া’ ট্রফি উদযাপন করল সেনেগাল

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে বিতর্ক তৈরি হলেও সেটা দমাতে পারছে না সেনেগালকে। দুই মাস আগে মরক্কোকে নাটকীয় ফাইনালে হারিয়ে সেনেগাল শিরোপা জিতলেও এ মাসের মাঝামাঝিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এক অবিশ্বাস্য রায় দিয়ে বসে।

ফাইনালের স্কোরলাইন পরিবর্তন করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে সিএএফ। তাতে আফকনের শিরোপা হাতছাড়া হয় সেনেগালের। আর নতুন চ্যাম্পিয়নের তকমা যোগ হয় মরক্কোর পাশে।

কিন্তু সিএএফের এ রায় মানতে যেন সেনেগালের বয়েই গেছে। যদিও ওই রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালত সিএএসে আপিল করেছে সেনেগাল। সেই চূড়ান্ত রায় আসতে দেরি হলেও এবার আরেক বিতর্কিত কর্মকাণ্ড করে বসেছে সেনেগাল। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফকনের ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগাল জাতীয় দল!

ঘটনাটি ঘটেছে স্তাদ দ্য ফ্রান্সে। গতকাল শনিবার প্রীতি ম্যাচের আগে আফকনের শিরোপা নিয়ে মাঠে প্রবেশ করেন সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালি। সঙ্গে সেনেগালের অন্যান্য ফুটবলাররাও ছিলেন। ট্রফি উদযাপনেই থেকে থাকেনি সেনেগাল, পেরুর বিপক্ষে দুই তারকাখচিত (আফকনে দুবার চ্যাম্পিয়ন) জার্সি পরে খেলেন দলটির ফুটবলাররা।

আলোচিত এ প্রীতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে সেনেগাল। দলটির হয়ে দুই অর্ধে গোল দুটি করেছেন জ্যাকসন ও ইসমাইলা সার। আগামী মঙ্গলবার রাতে আরেক প্রীতি ম্যাচে গাম্বিয়ার মুখোমুখি হবে সেনেগাল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর