৪৮ দলের বিশ্বকাপেও জায়গা করে নিতে পারল না ইতালি!

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম

নাহ, পেরে উঠল না ইতালি। ঠেকাতে পারল না আরেকটা স্বপ্নভঙ্গের রাত! যে রাতে বিশ্বকাপের মঞ্চে এক যুগ না খেলার আক্ষেপ ঘোচানোর নিঃশ্বাস দূরত্বে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু সেই দূরত্বটা আর পাড়ি দিতে পারেনি জেনারো গাত্তুসোর শিষ্যরা।

বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের ফাইনালে গতকাল মঙ্গলবার রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে ইতালি। তাতে নিশ্চিত হয়, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলা হচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এমন ট্র্যাজেডির রাতে ইতালির নামের পাশে যোগ হয়েছে আরও একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ইতালিই প্রথম সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল, যারা টানা তিনটি বিশ্বকাপ মিস করছে। আর ইতালির বর্তমান দলের কারোরই বিশ্বকাপ খেলার কোনো অভিজ্ঞতা থাকল না।

এটা যেন বিশ্বাসই করতে পারছেন না ইতালির ফুটবলাররা। গতকাল ম্যাচ শেষে তেমনটাই বললেন দলটির ডিফেন্ডার লিওনার্দো স্পিনাজ্জোলা, ‘এখনো বিশ্বাস হচ্ছে না, আমরা ছিটকে গেছি। সেটাও এমনভাবে। এটা আমাদের, আমাদের পরিবার এবং সেই সব শিশুদের জন্য ভীষণ কষ্টের, যারা ইতালিকে কখনো বিশ্বকাপে খেলতে দেখেনি।’

তার মানে এই নয় যে, ম্যাচে ইতালি ভালো খেলেনি। ম্যাচের ১৫ মিনিটেই ময়েস কিনের গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। ম্যাচে তখন একচ্ছত্র দাপট গাত্তুসোর দলের। কিন্তু ৪১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির লাল কার্ড বদলে দেয় ম্যাচের গতিপথ।

প্রায় নিশ্চিত গোল হজমের হাত থেকে দলকে রক্ষা করতে বসনিয়া মিডফিল্ডার আমার মেমিচিকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাস্তোনি। ইতালি ১০ জনের দল হয়ে পড়লে পেয়ে বসে বসনিয়া। দুই প্রান্ত ধরে একের পর এক ক্রস করতে থাকে দলটি। টানা আক্রমণের ফলে ৭৯ মিনিটে সমতাসূচক গোলের দেখাও পেয়ে যায় বসনিয়া। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আর কোনো গোল না হলে ম্যাচ যায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে ইতালির হয়ে প্রথম ও তৃতীয় শটটি মিস করেন এসপোসিতো ও ক্রিস্তানতে। অন্যদিকে চারটি শট নেওয়া বসনিয়া চারটিই জালে জড়ায়। তাতে ইতালির আর শেষ দুটো পেনাল্টি শট নেওয়ার দরকার পড়েনি।

বিলিনো পোলহে স্টেডিয়ামে তখন দুটি ভিন্ন আবহ। একদিকে এক যুগ পর বিশ্বকাপে যাওয়ার আনন্দে বাঁধনহারা বসনিয়া। অন্যদিকে টানা তিন তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা না পেয়ে হতাশার সাগরে বিলীন হওয়া ইতালি।

উল্লেখযোগ্য বিষয়, দুটি দলই এর আগে শেষবার বিশ্বকাপ খেলেছে ২০১৪ সালে। মাত্র ৩৫ লাখ জনসংখ্যার দেশ বসনিয়ার জন্য ওটাই ছিল বিশ্বকাপে প্রথমবার খেলার অভিজ্ঞতাও।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
লোডিং...

এলাকার খবর