বার্সাকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে, অভিযোগ রাফিনিয়ার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

চোটের কারণে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেননি রাফিনিয়া। পুরোপুরি ফিট না হওয়ায় ছিলেন না ফিরতি লেগের ম্যাচেও। স্কোয়াডে না থাকলেও সতীর্থদের সমর্থন দিতে গতকাল মঙ্গলবার মেত্রোপলিতানোতে হাজির হয়েছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড।

কিন্তু যে প্রত্যাশা নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন রাফিনিয়া, সেটা পূরণ হয়নি। ফিরতি লেগের ম্যাচে গতকাল বার্সা ২-১ ব্যবধানে জিতলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে কাতালান ক্লাবটি। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে বাদ পড়ে বার্সা।

প্রথম লেগের মতো গতকালও বার্সাকে ম্যাচ শেষ করতে হয়েছে ১০ জন নিয়ে। দুই লেগেই লাল কার্ড, পাশাপাশি রেফারির আরও কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বার্সা উইঙ্গার। ২৯ বছর বয়সী এ ব্রাজিলিয়ান তারকার মতে, বার্সাকে ডাকাতি করে হারানো হয়েছে।

রেফারির দিকে আঙুল তুলে ম্যাচ শেষে রাফিনিয়া বলেছেন, ‘ম্যাচটা পুরো ডাকাতি করা হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেগুলোর কিছু ছিল অবিশ্বাস্য। জানি না, আতলেতিকো কতগুলো ফাউল করেছে, আর তিনি কোনো কার্ডই দেখাননি।’

রাফিনিয়া অবশ্য ম্যাচের কোনো নির্দিষ্ট ঘটনা উল্লেখ করেননি। বরং সামগ্রিক রেফারিং নিয়েই ক্ষোভ ঝেড়েছেন।

এদিকে প্রথম লেগের ম্যাচে বার্সাকে পেনাল্টি না দেওয়া ও মার্ক পুবিলকে লাল কার্ড না দেখানোয় উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছিল বার্সা। কিন্তু গতকালই সেই অভিযোগকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা দিয়েছে উয়েফা।

এরপরও রাফিনিয়া আগের লেগের প্রসঙ্গ টেনে এনেছেন, ‘মানুষ হিসেবে একবার ভুল হতেই পারে। কিন্তু পরের ম্যাচেও কেন একই ঘটনা ঘটবে? আমরা দারুণ খেলেছি, কিন্তু এটা স্রেফ ডাকাতি করা হয়েছে।’

রাফিনিয়া যোগ করেন, ‘এটা মেনে নেওয়া খুব কঠিন… বিশেষ করে যখন দেখি, জিততে হলে আমাদের তিন গুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমি সত্যিই বুঝতে চাই, বার্সা পরের রাউন্ডে যাবে, এটা নিয়ে রেফারি এত ভয় পাচ্ছেন কেন?’

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর