আগের দিন বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কেটেছে আতলেতিকো মাদ্রিদ। একই দিনে লিভারপুলের বিদায় ঘণ্টা বাজিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পারি সাঁ জার্মেই (পিএসজি)।
বাকি থাকা দুটি জায়গা গতকাল বুধবার রাতে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। এর মধ্যে বায়ার্ন বিদায় করেছে রেয়াল মাদ্রিদকে। অন্যদিকে স্পোর্তিং সিপির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে ড্র করেও প্রথম লেগে জয়ের সুবাদে শেষ চারে উঠেছে আর্সেনাল।
আতলেতিকো, পিএসজি, বায়ার্ন ও আর্সেনাল- চার দল প্রস্তুত। এবার লড়াইটা ফাইনালে ওঠার। সে লড়াইয়ের, অর্থাৎ সেমিফাইনালের প্রথম লেগে আগামী ২৮ ও ২৯ এপ্রিল দিবাগত রাতে মাঠে নামবে দলগুলো। আর পরের সপ্তাহে (৫ ও ৬ মে দিবাগত রাতে) মাঠে গড়াবে ফিরতি লেগ। এরপর বুদাপেস্টে শিরোপা নির্ধারণ হবে আগামী ৩০ মে রাতে।
এক নজরে সেমিফাইনালের সূচি:
|
তারিখ |
ম্যাচ |
লেগ |
ভেন্যু |
সময় |
|
২৮ এপ্রিল |
পিএসজি-বায়ার্ন |
প্রথম লেগ |
পার্ক দে প্রিন্সেস |
রাত ১টা |
|
২৯ এপ্রিল |
আতলেতিকো-আর্সেনাল |
প্রথম লেগ |
মেত্রোপলিতানো |
রাত ১টা |
|
৫ মে |
আর্সেনাল-আতলেতিকো |
দ্বিতীয় লেগ |
এমিরেটস |
রাত ১টা |
|
৬ মে |
বায়ার্ন-পিএসজি |
দ্বিতীয় লেগ |
আলিয়াঞ্জ অ্যারেনা |
রাত ১টা |
*সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দিবাগত রাতে।


‘রেয়াল মাদ্রিদ’ হয়েই রেয়াল মাদ্রিদকে বাড়ির পথ দেখাল বায়ার্ন
মাদ্রিদ-বায়ার্ন থ্রিলারের উল্টো দিকে আর্সেনাল যেন ‘ঘুম পাড়ানি মাসি পিসি’
রেয়াল মাদ্রিদের চোখে, রেফারির ‘ফালতু’ সিদ্ধান্তই তাদের হারের কারণ
