না খেলেই নেইমারের মতো নিষেধাজ্ঞা পাচ্ছেন ব্রাজিল তারকা?

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া বার্সেলোনা এখনো আলোচনায়। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে রেফারি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বার্সা তারকা রাফিনিয়া। এই ব্রাজিলিয়ানের মন্তব্যই এবার কাল হতে যাচ্ছে ক্লাবটির জন্য। আসন্ন ২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগের জন্য বড় ধরনের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন রাফিনিয়া।   

বার্সেলোনার এই তারকা প্রকাশ্যে ভিএআর ও রেফারিদের সমালোচনা করেন। ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে রাফিনিয়ার মন্তব্য ভালোভাবে নেয়নি উয়েফা, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

চোটের কারণে আতলেতিকোর বিপক্ষে রাফিনিয়া খেলতে না পারলেও ম্যাচ শেষে ব্রাজিলিয়ান এই খেলোয়াড় বলেন ম্যাচটি চুরি করা হয়েছে। বিশেষ করে রেফারি ক্লেমেন্ত তারপিনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়েন রাফিনিয়া।

তিনি বলেন,  ‘এটা একটি চুরি হওয়া ম্যাচ। ভুল মানুষ করতেই পারে, কিন্তু দ্বিতীয় লেগেও এমন? আমরা খুব ভালো খেলেছি, কিন্তু আমাদের কাছ থেকে এই ম্যাচ ছিনিয়ে নেওয়া হয়েছে। রেফারিংয়ে অনেক সমস্যা ছিল, তার সিদ্ধান্তগুলো অবিশ্বাস্য। অ্যাতলেতিকো কত ফাউল করেছে জানি না, কিন্তু রেফারি একটাও হলুদ কার্ড দেননি। আমি সত্যিই বুঝতে চাই, বার্সা পরবর্তী রাউন্ডে যাওয়া নিয়ে তার এত ভয় কেন।’

উয়েফার নিয়ম অনুযায়ী, এই ধরনের মন্তব্য অপমানজনক আচরণ বা খেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হিসেবে গণ্য করা হতে পারে। যদি তা-ই হয়, তাহলে রাফিনিয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। যা ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রযোজ্য হতে পারে।

এমন নিষেধাজ্ঞার ঘটনার নজির আগেও দেখা গেছে। ২০১৯ সালে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ রেফারিকে নিয়ে সমালোচনা করে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নেইমার জুনিয়র। যদিও পরে তা কমিয়ে দুই ম্যাচ করা হয়েছিল। 

শুধু রেফারি নিয়ে মন্তব্য করেই থামেননি রাফিনিয়া। আতলেতিকোর সমর্থকদের উদ্দেশে বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন। যা নিয়ে অবশ্য পরবর্তীতে ডেজএনের সাক্ষাৎকারে ক্ষমা চান রাফিনিয়া।

১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন যে জার্সি পরে, ২০২২ সালের এক নিলামে সেই জার্সি বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১১৮ কোটি...
পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!
৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো...
বিশ্বকাপের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য রচনা করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে নাটকীয়...
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর