টিকিটের মূল্য নিয়ে ফিফা সভাপতি 

‘১ মাস আয় করে পরবর্তী ৪৭ মাসে ব্যয় করি’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে টিকিটের উচ্চমূল্য ও ক্যাটাগরি নির্ধারণে সমর্থকদের আশাপূরণ হয়নি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের উচ্চ টিকিটমূল্যকে সমর্থন করছেন। তাঁর ব্যাখ্যা, এই টুর্নামেন্টই প্রতি চার বছরে ফিফার একমাত্র আয়ের উৎস। 

গতকাল (শুক্রবার) নিউইয়র্কে অনুষ্ঠিত সেমাফোরের বার্ষিক বিশ্ব অর্থনীতি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো টিকিটের উচ্চমূল্যকে সমর্থন দিয়ে মনে করিয়ে দেন, ফিফা একটি অলাভজনক সংস্থা, যার সদস্য ২১১টি দেশ। 

এই ব্যাপারে ফিফা সভাপতি বলেন, ‘যদিও আমরা বিশ্বকাপ থেকে বিলিয়ন ডলার আয় করি, অনেকেই হয়ত জানেন না ফিফা একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর মানে হলো, আমরা যে আয় করি, তা বিশ্বের ২১১টি দেশের ফুটবলের উন্নয়নে ব্যয় করি। এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ দেশ আমাদের অনুদান ছাড়া ফুটবল পরিচালনা করতে পারত না। তাই আমরা সবসময় সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি।’  

বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য থামার নামই নিচ্ছে না। গতকাল সেকেন্ডারি টিকিট বিক্রিকারী সাইট স্টাবহাবে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ১২ জুনের ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ১,৩৫৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা। তবে লস অ্যাঞ্জেলেসে ভেন্যুর নিচের অংশের আসনের দাম ১৪,০০০ ডলার( বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ ২৪ হাজার) দাঁড়িয়েছে। 

১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালের টিকিটের দাম আরও বেশি—উপরের সারির আসনের জন্য প্রায় ৮,৮৬০ ডলার এবং নিচের অংশের দাম ২৫,০০০ ডলার পর্যন্ত। সর্বোচ্চ টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ ৭৮ হাজার টাকা। 

এমন উচ্চমূল্যের কারণটাও জানিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। এই ব্যাপারে তিনি বলেন, ‘ফিফার প্রধান এবং এখন পর্যন্ত একমাত্র আয়ের উৎস হলো বিশ্বকাপ। এটি প্রতি চার বছরে মাত্র এক মাস চলে। আমরা ওই এক মাসেই আয় করি, আর পরবর্তী ৪৭ মাস সেই অর্থ ব্যয় করি।’

এছাড়াও তিনি জানিয়েছেন উত্তর আমেরিকার বাজার ফিফার জন্য বিশেষ। বাজারটি ভালোভাবে বোঝার জন্য তিনি গত দুই থেকে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বকে এবার ‘নেশনস লিগ’ নামে রূপ দেওয়ার পরিকল্পনা করছে সাউথ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পরিকল্পনা অনুসারে, এই প্রতিযোগিতায় দেওয়া হবে আনুষ্ঠানিক...
নতুন নিয়মে ১১ জনের পরিবর্তে এক দলে আটজন করে ফুটবলার, থ্রো ইনের বদলে কিক-ইন সহ আরও বেশ কয়েকটি পরিবর্তন পরীক্ষামূলকভাবে যাচাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ওই প্রতিবেদন অনুসারে, নভেম্বরের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই সময়ই স্কালোনির সঙ্গে চুক্তি সেরে ফেলার কথা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।
তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর