১১৪ বছর প্রথমবার এমন দুঃসময়ে চেলসি

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম

এনসো মারেসকার বিদায়ের পর জানুয়ারিতে চেলসির দায়িত্ব নিয়ে শুরুটা ভালোই করেছিলেন লিয়াম রোসেনিওর। ৪১ বছর বয়সী এ ইংলিশ কোচের অধীনে প্রিমিয়ার লিগে টানা চারটি ম্যাচ জেতে চেলসি। কিন্তু এরপরই শুরু হয় ব্লুজদের দুঃসময়। একের পর এক ম্যাচে হারতে থাকে দলটি। ম্যাচ জেতা তো দূরের কথা, যেন গোলই করতে ভুলে গেছেন লিয়াম দেলাপ-এনসো ফের্নান্দেস-পেদ্রো নেতোরা।

যার সর্বশেষ উদাহরণ ছিল গতকাল মঙ্গলবার রাতে ব্রাইটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে হার। এ নিয়ে প্রিমিয়ার লিগে সর্বশেষ ৫ ম্যাচেই হারল চেলসি। শুধু তাই নয়, এই পাঁচ ম্যাচে একটি গোলও করতে পারেনি রোসেনিওর শিষ্যরা। ১৯১২ সালের পর, এই প্রথম এমন বাজে সময়ের মুখোমুখি পড়ল চেলসি।

দলটির দুঃসময়ের এখানেই শেষ নয়।  লিগে খেলা সর্বশেষ ৯ ম্যাচের মোটে একটিতে জিততে পেরেছে চেলসি। এ সময় লিগের ২০ দলের মধ্যে শুধু টটেনহামই (২) চেলসির (৫) চেয়ে কম পয়েন্ট নিতে পেরেছে। আর এভাবে টানা পয়েন্ট চেলসির পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে গেছে।

গতকালের হারে ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে গেছে চেলসি। আর সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে গেছে ব্রাইটন। চ্যাম্পিয়নস লিগ খেলতে চাইলে অন্তত টেবিলের ৫ নম্বরের মধ্যে থাকতে হবে। বর্তমানে ৫ নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৫। লিভারপুল আবার একটা ম্যাচ কম খেলেছে। এমন অবস্থায় কাগজে কলমে টিকে থাকলেও বাস্তবে চেলসির চ্যাম্পিয়নস লিগ খেলা যে অনেকটাই অসম্ভব ব্যাপার, সেটা হয়তো না বললেও চলে!

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর