বিশ্বকাপের আগে ভয়াবহ চোটে ইয়ামাল, দুশ্চিন্তায় বার্সা ও স্পেন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২০ এএম

পেনাল্টিটা নিজেই আদায় করেছিলেন লামিন ইয়ামাল। সেই স্পটকিকে মাথা ঠান্ডা রেখেই জালে বল জড়ান বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার। ইয়ামালের ওই পেনাল্টি গোলেই গতকাল বুধবার রাতে সেল্তা ভিগোকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দিলেও ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বার্সা। শুধু কাতালান ক্লাবটিই নয়, মাথাব্যথা শুরু হয়েছে স্পেন জাতীয় দলেরও।

আর সেটার মূল কারণ ইয়ামালের চোট। সূত্রের বরাতে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়ামালের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। তবে চোটের মাত্রা কতটা গুরুতর কিংবা ইয়ামালকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা এখনো নিশ্চিত নয়। ফোলা কমে যাওয়ার পর আজ স্ক্যান করা হবে। এরপর সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। 

ঘটনাটি ঘটেছে ম্যাচের ৪০ মিনিটে। পেনাল্টি থেকে জালে বল জড়ানোর পর উদযাপন না করে সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়েন ইয়ামাল। ইশারায় মেডিক্যাল স্টাফকে ডাকেন তিনি। এ সময় ইয়ামালের চোখে-মুখে ব্যথায় কুঁকড়ে যাওয়ার অভিব্যক্তি স্পষ্ট ছিল।

এমন পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। মাঠেই ইয়ামালের প্রাথমিক চিকিৎসা চালানো হলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন স্প্যানিশ উইঙ্গার। ইয়ামাল হেঁটে মাঠ ছাড়লেও তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্পেন ও বার্সেলোনা।

ইএসপিএন জানিয়েছে, চোটের মাত্রা গুরুতর হলে, চলতি মৌসুমে বার্সার হয়ে আর নাও দেখা যেতে পারে ইয়ামালকে। এমনকি এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও। অথচ ২০২৬ বিশ্বকাপে স্পেনের মূল ভরসা হওয়ার কথা ইয়ামালের। সে কারণেই মাথাব্যথা শুরু হয়েছে ২০১০ বিশ্বকাপজয়ী দলটিরও।

ইয়ামালের চোটপ্রসঙ্গে ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। কী হয়েছে, সেটা দেখতে হবে। তবে কিছু একটা হয়েছে। গোল করার পর কোনো কারণ ছাড়া ও (ইয়ামাল) মাঠ ছাড়ত না। আশা করছি, খুব খারাপ কিছু হবে না। তবে (বিস্তারিত জানতে) আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

২০২৬ বিশ্বকাপে স্পেন নিজেদের প্রথম ম্যাচটা খেলবে কেপ ভার্দের বিপক্ষে। ১৫ জুনের ওই ম্যাচ দিয়েই বৈশ্বিক এ টুর্নামেন্টে অভিষেক হওয়ার কথা ইয়ামালের। তাঁর ক্লাব ও জাতীয় দল সতীর্থ পেদ্রি আশাবাদী, দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন ইয়ামাল। পেদ্রি বলেছেন, ‘আশা করছি, ইয়ামালকে খুব বেশিদিন মাঠের বাইরে থাকতে হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবে। ওর জন্য শুভকামনা। ও এখনও তরুণ। তাই ওকে শান্ত থাকতে হবে। নিশ্চয়ই ও ভালোভাবে ফিরে আসবে।’

ইয়ামালের পাশাপাশি গতকাল চোট নিয়ে মাঠ ছেড়েছেন জোয়াও ক্যানসেলো। দুজনের চোট প্রসঙ্গে বার্সা গোলকিপার হোয়ান গার্সিয়া বলেছেন, ‘আশা করছি, ওদের চোট গুরুতর নয় এবং যত দ্রুত সম্ভব ওরা দলের সঙ্গে যোগ দেবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর