দেম্বেলের হ্যাটট্রিকে গ্রুপ সেরা হয়ে উঠলো ফ্রান্স

উসমান দেম্বেলের হ্যাটট্রিকে, নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। সেই সাথে গ্রুপ সেরা হয়ে উঠেছে নকআউট পর্বে। ম্যাচের ৩২ মিনিটেই ৩ গোল দিয়ে, রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ডেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। দ্বিতীয় পর্বে সুইডেনের মুখোমুখি হবে ফরাসিরা।

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:০৭ এএম

উসমান দেম্বেলের হ্যাটট্রিকে, নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। সেই সাথে গ্রুপ সেরা হয়ে উঠেছে নকআউট পর্বে। ম্যাচের ৩২ মিনিটেই ৩ গোল দিয়ে, রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ডেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। দ্বিতীয় পর্বে সুইডেনের মুখোমুখি হবে ফরাসিরা।

ফ্রান্স-নরওয়ে ম্যাচ ছিল আগ্রহের কেন্দ্রে। ফ্রান্স আসরের হট ফেভারিট। আর নরওয়ে বিশ্বকাপের ডার্ক হর্স। দু’দলই গ্রপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে লড়াইয়ে নামে।

তবে খেলা শুরু হতেই একপেশে হয়ে যায় ম্যাচ। একপেশে করে দেন উসমান দেম্বেলে। ফ্রান্সকে ৭ মিনিটেই লিড এনে দেন তিনি। কে ভেবেছিল, এরপর ২৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলবেন ডেম্বেলে! ম্যাচের মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিকের কীর্তি গড়েন এই ফরাসি তারকা। বিশ্বকাপ ইতিহাসে এ্টি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। 

আর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন প্রবস্ট। ৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ৩৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে দ্বিতীয় স্থানে ছিলেন ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকার। ডেম্বেলে লিনেকারকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এলেন। চলতি বিশ্বকাপে মেসি ও কানাডার জনাথন ডেভিডেরও হ্যাটট্রিক রয়েছে।

নরওয়ের বিপক্ষে দাপুটে জয়ে, গেল দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স বুঝিয়ে দিল, এবারো বিশ্বকাপের অন্যতম দাবিদার তারা। 

অন্যদিকে নরওয়ের যেন জয়ের ক্ষুধা কম ছিল। ফ্রান্সের মতো দলের বিপক্ষে একাদশে ১০টি পরিবর্তন নিয়ে নামে। হালান্ড ও সরলথের মতো স্ট্রাইকারকে ম্যাচেই নামায়নি। তারপরও প্রথমার্ধে এক গোল শোধ দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি আদায় করে নেয়। যদিও লারসেনের দুর্বল শট সহজে ঠেকিয়ে দেন ফরাসি গোলকিপার।

নরওয়ে রানার্সআপ হয়ে শেষ ৩২ দলের রাউন্ডে, আইভরি কোস্টকে প্রতিপক্ষ হিসেবে  পেয়েছে। কে জানে, এটাই হয়তো চেয়েছিল হালান্ডরা। সেজন্য ফরাসিদের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে।

ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
এএফএ-র অনুশীলন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার স্কালোনি বলেছেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান রোমেরা)। লিও (মেসি) ও ওতা (নিকোলাস ওতামেন্দি)র পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এছাড়া...
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর