সেনেগাল-কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে বেলজিয়াম ও ইংল্যান্ড

রুদ্ধশ্বাস লড়াইয়ে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে, ফুটবল বিশ্বকাপের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। রেড ডেভিলসের পক্ষে জোড়া গোল ইউরি তিলেমানসের। অন্যদিকে হ্যারি কেইনের জোড়া গোলে, ডি আর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ডও উঠেছে শেষ ষোলতে।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম

রুদ্ধশ্বাস লড়াইয়ে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে, ফুটবল বিশ্বকাপের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। রেড ডেভিলসের পক্ষে জোড়া গোল ইউরি তিলেমানসের। অন্যদিকে হ্যারি কেইনের জোড়া গোলে, ডি আর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ডও উঠেছে শেষ ষোলতে।

বেলজিয়ামের সোনালী প্রজন্মের বিজয়ের হাসিতে, সেনেগালের হৃদয়ভাঙা কান্না। তেরাঙ্গার সিংহরা যে রীতিমতো জেতা ম্যাচ হারলো। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে সেনেগাল। সেখান থেকে মুহূর্তেই সব তছনছ।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ জুড়ে দাপুটে ও নান্দনিক ফুটবল খেলেছে সেনেগাল। প্রথমার্ধে দিয়ারা, বিরতির পর ইসমাইলার গোলে আফ্রিকান সিংহরা জয়ের খুব কাছে ছিল।

হারের মুখে থাকা বেলজিয়াম, শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। ৩ মিনিটের ব্যবধানে ২ গোল দেয়। প্রথমে লুকাকু। এরপর তিলেমানস। এ দুজনের গোলে সমতায় নির্ধারিত সময় শেষ করে রেড ডেভিলস। 

এরপর অতিরিক্ত ৩০ মিনিট, সেখানেও চরম নাটকীয়তা। ম্যাচ এগোচ্ছে টাইব্রেকারের পথে। একেবারে শেষ মুহূর্তে ডিবক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়ে যায় বেলজিয়াম। সফল স্পট কিকে জোড়া পূর্ণ করেন তিলেমানস। সেই সাথে বেলজিয়ামকে তোলেন বিশ্বকাপের শেষ ষোলতে।

এর আগে, ইংল্যান্ড-কঙ্গো ম্যাচও ছিল জমজমাট। থ্রি-লায়ন্স ডেরায় কাঁপন ধরিয়ে ৭ মিনিটেই কঙ্গোর গোল। লিড এনে দেন ব্রায়ান সিপেঙ্গা।

প্রথমার্ধে ম্যাচে ফেরার প্রাণান্তকর চেষ্টা ইংল্যান্ডের। কঙ্গো গোলকিপারের একের পর এক সেভে গোলবঞ্চিত কেইন, বেলিংহামরা।

দ্বিতীয়ার্ধেও সমতায় ফিরতে ইংল্যান্ডের হাপিত্যেশ। অবশেষে দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন ইংলিশদের সমতায় ফেরান। শেষ সময়ে জোড়া পূর্ণ করে থ্রি লায়ন্সের জয়ের নায়কও কেইন। 

তবে ইংল্যান্ডের এই জয়ের নেপথ্যে আরো একজন নায়ক আছেন। অ্যান্থনি গর্ডন। ৬০ মিনিটে বদলি নেমে গর্ডন অবদান রাখেন কেইনের দুটি গোলেই। গর্ডন বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার যিনি নকআউট পর্বের কোনো ম্যাচে বদলি নেমে দুটি অ্যাসিস্ট করলেন।   

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর