গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন মেসি

গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন লিওনেল মেসি। এমবাপ্পের সমান ৮ গোল হলেও অ্যাসিস্টে এগিয়ে এলএমটেন। তৃতীয়স্থান ও ফাইনাল, দুজনেই পাচ্ছেন আরও একটি করে ম্যাচ। গোল্ডেন বলের দৌড়েও মেসিই সবচেয়ে জোরালো নাম।

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন লিওনেল মেসি। এমবাপ্পের সমান ৮ গোল হলেও অ্যাসিস্টে এগিয়ে এলএমটেন। তৃতীয়স্থান ও ফাইনাল, দুজনেই পাচ্ছেন আরও একটি করে ম্যাচ। গোল্ডেন বলের দৌড়েও মেসিই সবচেয়ে জোরালো নাম।

১৯৮৬ সালে হ্যান্ড অব গড দেখেছিল ইংল্যান্ড। ঠিক ৪০ বছর পর ফুট অব গড দেখল ইংলিশরা। পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় আর্জেন্টিনার। নিজে গোল না করলেও, জোড়া অ্যাসিস্ট করে দলের জয় নিশ্চিত করেছেন লিওনেল মেসি। একইসাথে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

গত মাসেই ৩৯-এ পা দিয়েছেন মেসি। কিন্তু এলএমটেনের পারফরম্যান্স দেখে সেটা বোঝার উপায় আছে কি? হ্যাটট্রিক দিয়ে আসর শুরু, গ্রুপ পর্বে করেন আরও ৩ গোল। দ্বিতীয় রাউন্ড আর শেষ ষোলোতেও গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। 

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে জালের ঠিকানা পাননি মেসি। তবে উইঙ্গারের ভূমিকায় ২ ম্যাচে ৩টি অ্যাসিস্ট করেন। সব মিলিয়ে ৮ গোলের সাথে চার অ্যাসিস্টে, প্রথমবার গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে এলএমটেন। 

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ওয়েইন রুনি বলেন, ‘১-০ গোলে এগিয়ে থাকার পর কোচ কেন ডিফেন্সিভ হয়ে গেল জানি না। তার ওপর মেসিকে কেউই মার্ক করেনি। সে এখনো নিজের সেরা ফর্মে। শেষ পর্যন্ত মেসিই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিল। তার কাছেই হেরেছি আমরা।’

মেসির সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে আছেন কিলিয়ান এমবাপেও। ৮ গোলের সাথে ৩টি অ্যাসিস্ট করেছেন ফরাসি অধিনায়ক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ তার সামনেও। টানা দ্বিতীয় গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা ফরাসী তারকার।

এবারের আসরে ইংল্যান্ডের কেইন আর বেলিংহামের ৬টি করে গোল। নিজেদের শেষ ম্যাচে মেসি-এমবাপে কেউ গোল না করলেও, গোল্ডেন বুট জিততে দুই ইংলিশ তারকার হ্যাটট্রিক করতে হবে। খাতা-কলমে অসম্ভব না হলেও, কাজটা কঠিন। তাই বলা যায় সেরা খেলোয়াড়ের রেইসটা মেসি-এমবাপের মধ্যেই সীমাবদ্ধ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর