সিলেটে মৃত্যুর সংখ্যা বাড়ছেই, হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে।

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে।

আজ বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে ৭১ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১০৭ জনে।

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর