ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ সারি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, চালু থাকা স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। অনেক চালকের অভিযোগ, তিন থেকে চার ঘণ্টা অপেক্ষার পরও চাহিদামতো গ্যাস পাচ্ছেন না। 

স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ অনেক কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না, গ্যাস দিতেও দেরি হচ্ছে। এ কারণে অনেক স্টেশনে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আবার কিছু স্টেশন গ্যাস দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। 

গ্যাস বিতরণ সংস্থা তিতাস জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রায় ৪৫০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ কমে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 

তবে দ্রুত ত্রুটি মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) চলতি বছরের সূচকে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ঢাকার...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর