ফুটবলের পর ড্রামা সিরিজে অভিনয় করতে যাচ্ছেন রোনালদো

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম

ফুটবল মাঠে রেকর্ড আর সাফল্যের পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা এবার পা রাখছেন টেলিভিশন নাটকের জগতে! একটি বড় বাজেটের ড্রামা সিরিজে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

সিরিজটির নাম ‘Day 1s’। ব্রিটিশ ফুটবলের নানা দিক নিয়ে তৈরি হতে যাওয়া এই সিরিজে রোনালদোর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও।

গোলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো এরই মধ্যে প্রযোজনার কাজে যুক্ত হয়েছেন। বিখ্যাত নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পে কাজ করছেন তিনি। ভন ‘কিংসম্যান’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত।

বিনোদন জগতে নতুন এই শুরু নিয়ে রোনালদো বলেছেন, ‘আমার জন্য এটা এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সামনে নতুন নতুন কাজ ও চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

জানা গেছে, ‘Day 1s’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সাম্প্রতিক সময়ের ফুটবলভিত্তিক কমেডি সিরিজগুলোর মতো হালকা গল্প নয়, বরং ফুটবল দুনিয়ার ভেতরের নানা জটিলতা ও বাস্তব বিষয় উঠে আসবে এতে। ইতোমধ্যে ইংল্যান্ডের বারনেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

তা রোনালদো কেন হঠাৎ বিনোদন জগতে এলেন? এর মূল কারণ ফুটবলের পর বিনোদন জগতেও নিজেকে স্বাক্ষর রাখতে চান পর্তুগিজ মহাতারকা। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মারভ স্টুডিওস (UR Marv Studios) বিনোদনে নতুন ধারা তৈরির লক্ষ্যে কাজ করছে। রোনালদোর প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছেন ম্যাথিউ ভন।

রোনালদোর সঙ্গে কাজ করা প্রসঙ্গে ভন বলেছেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। তাঁর সঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা তৈরির অপেক্ষায় আছি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর