দেয়াল ধসে ৪১ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলের সাবেক ফুটবলার

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

গতকাল বুধবার আচমকা ভয়াবহ ঝড়ো বাতাসের কবলে পড়ে ব্রাজিলের রিও ডি জেনেইরো। সেই তীব্র ঝড়ো হাওয়ায় সান্তা তেরেসা এলাকায় একটি দেয়াল ধসে পড়ে। ধসে পড়া ওই দেয়ালের নিচে পড়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মাইয়া দোস সান্তোস। ব্রাজিলের ক্লাব বোতাফোগোতে খেলা ৪১ বছর বয়সী সাবেক এই ফুটবলারের পাশাপাশি একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর বন্ধু ভান্দ্রে কর্দেইরোও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও কয়েকজন মানুষের ওপর হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। ঘটনাস্থলে আরও কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিলেন, যাদের মধ্যে অন্তত একজন শিশু ছিল। দেয়াল ভেঙে পড়ার পর তারা দ্রুত দৌড়ে সরে যান। কিছুক্ষণের মধ্যেই ধুলোর মেঘে পুরো এলাকা ঢেকে যায়।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো জানিয়েছে, তাসিও মাইয়া এবং তাঁর বন্ধু ছাড়াও এ দুর্ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।

সেন্টার ফরোয়ার্ড হিসেবে পরিচিত তাসিও সাও ক্রিস্তোভাও ক্লাবের একাডেমি থেকে উঠে আসেন। ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন। পেশাদার ক্যারিয়ারে রিও ডি জেনেইরোর বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। তবে ২০১৫ সালে বোতাফোগোতে যোগ দেওয়ার পর বেশি পরিচিতি পান।

বোতাফোগোর হয়ে খেলা ৬ ম্যাচে তাসিও একটি গোল করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ব্রাজিল ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর