নতুন ক্লাবে স্বপ্নের মতো অভিষেক বিশ্বকাপে আলো ছড়ানো গোলকিপার ভোজিনিয়ার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম

সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতারাতি তারকা বনে যান কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়া। এরপর ব্যাপক তারকা খ্যাতি নিয়ে যোগ দেন চিলির অন্যতম শীর্ষ ক্লাব কোলো কোলোতে। অবশেষে নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হয়েছে ৪০ বছর বয়সী এ গোলকিপারের।

ভোজিনিয়ার অভিষেকটাও হয়েছে স্বপ্নের মতো। কোপা চিলির ম্যাচে ইউনিয়ন এস্পানিওলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ভোজিনিয়ার দল কোলো কোলো। অর্থাৎ নতুন ক্লাবের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই ক্লিনশিট রেখেছেন ৪০ বছর বয়সী এ গোলকিপার।

কেপভার্দের আলোচিত এ গোলকিপারের প্রকৃত নাম জোসিমার এভোরা দিয়াস। বিশ্বকাপ শেষে গত ২৪ জুলাই তাঁর সঙ্গে চুক্তির ঘোষণা দেয় কোলো কোলো। কাগজপত্রের জটিলতা ও ব্যক্তিগত কিছু কারণে চিলিতে যাত্রা তিনবার পিছিয়ে যায় তাঁর। এতে সমর্থক ও দলটির কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে সেই উদ্বেগ কাটিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ আমেরিকায় যান ভোজিনিয়া। এরপর যোগ দেন দলের অনুশীলনে। ভোজিনিয়া যাওয়ার পর গতকালের আগ পর্যন্ত আরও তিনটি ম্যাচ খেলেছে কোলো কোলো। কিন্তু সেসব ম্যাচে মাঠে নামা হয়নি ভোজিনিয়ার। দলে মূল গোলকিপারের জায়গা পেতে বেশ বেগ পেতে হচ্ছে ৪০ বছর বয়সী গোলকিপারকে।

কোলো কোলোর মূল গোলকিপার ফের্নান্দো দে পল চোটে থাকায় একাডেমির ১৯ বছর বয়সী গোলকিপার গাব্রিয়েল মাউরেইরাকে খেলাচ্ছেন দলটির কোচ ফের্নান্দো অর্তিস। তিনি স্পষ্ট জানিয়েছেন, মূল একাদশে জায়গা পেতে নাম দিয়ে নয়, বরং পারফরম্যান্স দিয়েই যোগ্যতা প্রমাণ করতে হবে ভোজিনিয়াকে।

অবশেষে গতকাল ভোজিনিয়ার সুযোগ মেলে একাদশে। নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন তিনি। দলকে কোনো গোল হজম করতে দেননি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর