টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৮ এএম

ঢাকা প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী এ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল ৯ টায়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে সবার টেবিলে সবার ওপরে আছে আবাহনী। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে মোহামেডান। তাই আজ জিতলে কোনো সমীকরণ ছাড়াই নিজেদের ২৪তম শিরোপা জিতে নেবে আবাহনী। কোনো কারণে ম্যাচে ফল না এসেই নিষ্পত্তি হলেও আবাহনীর ঘরেই যাবে শিরোপা।

অন্যদিকে সুযোগ আছে মোহামেডানেরও। সেক্ষেত্রে আজ তাদের জিততেই হবে। তখন আবাহনী-মোহামেডান দুদলেরই পয়েন্ট হবে সমান ২৬। তবে মুখোমুখি দেখায় এগিয়ে থাকার হিসেবে চ্যাম্পিয়ন হবে মোহামেডান।

আইপিএলে আজ দিল্লি-ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পিএসএলেও একটি ম্যাচ আছে আজ। এছাড়া রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে আতিথ্য নেবে পিএসজি।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান–আবাহনী

সকাল ৯টা, টি স্পোর্টস

গাজী গ্রুপ–অগ্রণী ব্যাংক

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

গুলশান–লিজেন্ডস অব রূপগঞ্জ

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

 

আইপিএল

দিল্লি ক্যাপিটালস–কলকাতা নাইট রাইডার্স

রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

পিএসএল

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স–মুলতান সুলতানস

রাত ৯টা, নাগরিক টিভি

 

ফুটবল

ফেডারেশন কাপ

ফাইনাল

বসুন্ধরা কিংস–আবাহনী

বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সেমিফাইনাল ১ম লেগ

আর্সেনাল–পিএসজি

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

ঢাকা প্রিমিয়ার লিগ(ডিপিএল) মাঠে গড়ানো নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। তবে বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েই ঘরোয়া এই লিগ শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল। আগামী ৪ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ।...
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে বিতর্ক কম হয়নি। বিসিবির আচমকা সিদ্ধান্ত বদল, ফের ইউটার্ন নিয়ে শাস্তি পিছিয়ে দেয়া সব মিলিয়ে ডিপিএল যেন পরিণত হয়েছিল সার্কাসের মঞ্চে। যার নেপথ্যে ছিল মোহামেডানের...
আবাহনীর কাছে সুপার লিগের শেষ ম্যাচে হেরে গেল মোহামেডানের। সুপার লিগের অলিখিত ফাইনালে আজ মিরপুরে আবাহনীর ৬ উইকেটের জয়ে শেষ হয়ে গেল লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর মোহামেডানের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন।...
হৃদয় ভুল থেকে শিক্ষা না নিয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে গাজী গ্রুপ ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবারও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি জানিয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা জুটিয়েছেন। তাতে সর্বনাশ হয়ে তাঁর দল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর