২০ বছরে এমন দিন আর আসেনি

আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:১২ এএম

হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন নোভাক জোকোভিচ। গত সোমবার টুর্নামেন্টে শেষ ষোলোর ম্যাচ জিতলেও সে ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক। আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচ থাকলেও গতকাল টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি।

একইসঙ্গে এটিও নিশ্চিত হয়ে যায়, ২০০৪ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে থাকছেন না রাফায়েল নাদাল, রজার ফেদেরার কিংবা জোকোভিচের কেউই। সব ধরনের গ্র্যান্ড স্লামের হিসেব ধরলে ছেলেদের এককে গত ২০ বছরে এই প্রথম তিন কিংবদন্তির কাউকে ছাড়া সেমিফাইনাল দেখতে যাচ্ছে টেনিস।

ফেদেরার অবশ্য ২০২২ সালেই অবসর নিয়েছেন। রোঁলা গারোর মহানায়ক রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল এবারের টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। বাকি ছিলেন ৩৭ বছর বয়সী শীর্ষ বাছাই জোকোভিচ। তিনিও কোয়ার্টার ফাইনালের আগেই সরে গেলেন। যাওয়ার আগে একটা নতুন রেকর্ডও গড়েছেন সার্বিয়ান কিংবদন্তি। গত সোমবার শেষ ষোলোর ম্যাচ জিতে গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে রেকর্ড ৩৭০টি ম্যাচ জিতেছেন জোকোভিচ। 

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোর ম্যাচে চোট পান জোকোভিচ। ছবি: রয়টার্স

চোটের অবস্থা জানতে গতকাল মঙ্গলবার হাঁটুতে স্ক্যান করান জোকোভিচ। রিপোর্টে দেখা গেছে, তাঁর ডান হাঁটুর মেডিয়াল মিনিস্কাস ছিড়ে গেছে। আগে থেকেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন সার্বিয়ান কিংবদন্তি। কিন্তু সেটি বেড়ে যায় সোমবার চতুর্থ রাউন্ডে। এ জন্য রোঁলা গারোর ‘পিচ্ছিল’ কোর্টকে দায়ী করেছেন টেনিসের শীর্ষ বাছাই।

আজ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে টেনিসের সপ্তম বাছাই নরওয়েজিয়ান কাসপার রুদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ৩৭ বছর বয়সী জোকোভিচের। কিন্তু গতকাল মঙ্গলবার টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জোকোভিচ।

গতকাল জোকোভিচ বলেছেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাকে সরে যেতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শের পর আমার দল ও আমাকে কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছিল।’

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া উইম্বলডনের আগে জোকোভিচ সুস্থ হয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পাবেন কি না, এ নিয়েও শঙ্কা আছে। উইম্বলডনে সাতবারের চ্যাম্পিয়ন সার্বিয়ান মহাতারকা। ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোয় টেনিসের শীর্ষস্থানও হাতছাড়া হতে যাচ্ছে জোকোভিচের। তাঁর জায়গায় র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠছেন ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা ইয়ানিস সিনার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ ম্যাচ আছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে রায়ো ভায়েকানো। এছাড়া ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে আজ।
ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর