উইম্বলডনও খেলা হবে না জোকোভিচের?

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:১৪ পিএম

পেশির টানে রোলাঁ গারোঁ থেকে এরই মধ্যে সরে গেছেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচকে। এখন খবর এসেছে, শুধু ফ্রেঞ্চ ওপেন নয়, পেশির এই চোট জোকোভিচকে উইম্বলডন থেকেও ছিটকে দিচ্ছে।

লে’কিপ জানিয়েছে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। এবং এ কারণেই ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনে দেখা যাবে না তাঁকে।
ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ারা গেই জোকোভিচ জানিয়েছেন, হাঁটুতে ব্যথা আছে তাঁর। তবে সে ব্যথা যে তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে, সেটা আন্দাজ করা যায়নি। কিন্তু চতুর্থ রাউন্ডে ২৩তম বাছাই ফ্রান্সিসকো চেরুনদোলোর বিপক্ষে নিজের সমস্যা বাড়িয়েছেন জোকোভিচ।

পাঁচ সেটের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্তে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি, ‘গতকালের ম্যাচে আমার সর্বোচ্চ দিয়ে খেলেছি, আমার হৃদয় নিংড়ে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ডান হাঁটুর পেশিতে চিড় ধরায় অনেক ভেবেচিন্তে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’  

যে ধরনের অস্ত্রোপচারের কথা বলা হচ্ছে, সেখান থেকে সেরে উঠতে অন্তত তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগে। ফলে উইম্বলডনে খেলতে না পারলেও প্যারিস অলিম্পিকে তাঁকে দেখা যাবে। 

সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন এর আগেই নিজের র‍্যাঙ্কিং শীর্ষস্থান হারাবেন ইয়ানিক সিনারের কাছে। 

টেনিসের গ্র্যান্ড স্লামের মধ্যে অন্যতম উইম্বলডন এবার নিজেদের নিয়ম ভাঙতে যাচ্ছে। আধুনিক টেকনোলজি লম্বা সময় ধরে টেনিসে যুক্ত থাকলেও এতদিন  ভিডিও রিভিউ প্রযুক্তি সংযুক্ত করেনি উইম্বলডন কর্তৃপক্ষ।
২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার এক রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকে দেশটিতে প্রায়ই বিক্ষোভ চলছে। সে সময় দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দর ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে...
কোয়ার্টার ফাইনাল জয়ের পর জোকোভিচ জানিয়েছিলেন, আলকারাসকে হারিয়ে ফাইনালে উঠতে গেলে শারীরিকভাবে নিজেকে চাঙা করে তুলতে হবে। পাশাপাশি নিজের সেরা টেনিসটাও খেলতে হবে। শেষ পর্যন্ত শরীরটাই বেঁকে বসল ছেলেদের...
উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
বার আর ম্যাচটাকে পাঁচ সেটে নিতে দেননি। প্রথম সেটে ৬-৪ গেমে হেরে গেলেও পরের তিনটি সেটে একই ব্যবধানে জিতে শেষ পর্যন্ত ক্যারিয়ারে প্রথম উইম্বলডন শিরোপা নিজের করে নেন ইতালিয়ান শীর্ষ বাছাই। শুধু...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর