সেমিফাইনালে উঠতে খেলতেও হলো না তাঁকে

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:০৯ পিএম

নোভাক জোকোভিচ এমনিতেই দুর্দান্ত এক টুর্নামেন্ট কাটাচ্ছেন। ইংল্যান্ডের দর্শকদের বিরূপ আচরণকে পাত্তা না দিয়ে একের পর এক ধাপ পার হয়ে যাচ্ছেন। তাঁর কাজটা আরও সহজ করে দিলেন তাঁর কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ।

কোমরের চোটে অ্যালেক্স দে মিনাউর সরে দাঁড়িয়েছেন আজ। তাই না খেলেই রেকর্ড ১৩তমবারের মতো উইম্বলডনের সেমিফাইনালে চলে গেলেন সার্বিয়ান মহাতারকা। এতদিন এই রেকর্ড ছিল শুধু রজার ফেদেরারের।

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। মাত্র এক মাস আগেই হাঁটুতে সার্জারি করেছেন জোকোভিচ। এ কারণে কোর্টে আগের মতো মুক্তভাবে চলতে পারছেন না এবার।

ভাগ্য অবশ্য তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রথম রাউন্ডে বাছাইপর্ব পার হওয়া এক প্রতিযোগী পেয়েছিলেন, দ্বিতীয় রাউন্ডে পেয়েছিলেন ওয়াইল্ড-কার্ড নিয়ে খেলতে আসা এক খেলোয়াড়কে। শুধু আগের রাউন্ডে ১৫তম বাছাই হোলগার হুনেকে পেয়েছিলেন। তাই মাত্র দুটি সেটা হেরে কোয়ার্টার ফাইনালে চলে এসেছিলেন।

এই রাউন্ডেই কঠিন পরীক্ষা দেওয়ার কথা ছিল, নবম বাছাই অস্ট্রেলিয়ান দে মিনাউরের বিপক্ষে। কিন্তু এখন শুক্রবারের সেমিফাইনালের আগে তিনদিনের বিশ্রাম পেয়ে গেলেন জোকোভিচ।

আগামী শুক্রবারের ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিৎজ অথবা ইতালির লরেনসো মুসেত্তি। আজই নির্ধারিত হবে কে হবেন জোকোভিচের প্রতিপক্ষ।

 

টেনিসের গ্র্যান্ড স্লামের মধ্যে অন্যতম উইম্বলডন এবার নিজেদের নিয়ম ভাঙতে যাচ্ছে। আধুনিক টেকনোলজি লম্বা সময় ধরে টেনিসে যুক্ত থাকলেও এতদিন  ভিডিও রিভিউ প্রযুক্তি সংযুক্ত করেনি উইম্বলডন কর্তৃপক্ষ।
২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার এক রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকে দেশটিতে প্রায়ই বিক্ষোভ চলছে। সে সময় দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দর ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে...
কোয়ার্টার ফাইনাল জয়ের পর জোকোভিচ জানিয়েছিলেন, আলকারাসকে হারিয়ে ফাইনালে উঠতে গেলে শারীরিকভাবে নিজেকে চাঙা করে তুলতে হবে। পাশাপাশি নিজের সেরা টেনিসটাও খেলতে হবে। শেষ পর্যন্ত শরীরটাই বেঁকে বসল ছেলেদের...
উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
বার আর ম্যাচটাকে পাঁচ সেটে নিতে দেননি। প্রথম সেটে ৬-৪ গেমে হেরে গেলেও পরের তিনটি সেটে একই ব্যবধানে জিতে শেষ পর্যন্ত ক্যারিয়ারে প্রথম উইম্বলডন শিরোপা নিজের করে নেন ইতালিয়ান শীর্ষ বাছাই। শুধু...
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর