১৯ দিন আগে ‘মুক্তি’ পেয়ে আমেরিকা জয় ইতালিয়ানের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ এএম

এক মাসে আগেও ইউএস ওপেনে অংশ নেওয়াটাই অনিশ্চিত ছিল ইয়ানিক সিনারের। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর গত মার্চে নিষিদ্ধ বস্তু গ্রহণের পরীক্ষায় (ডোপ টেস্টে) দুবার ইতিবাচক হওয়ায় ইউএস ওপেন থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জাগে ইতালিয়ান টেনিস তারকার।

তবে গত ১৯ দিন আগে সে শঙ্কা থেকে মুক্তি মেলে সিনারের। জানানো হয়, ইউএস ওপেনে অংশ নিতে কোনো বাধা নেই র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান টেনিস তারকার। সে সিনারই গতকাল ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে স্বাগতিক টেইলর ফ্রিৎজকে ৬-৩, ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিয়েছেন। যা চলতি বছরে সিনারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, পুরো ক্যারিয়ারে তাঁর গ্র্যান্ড স্লামের সংখ্যাও তাই।

এর আগে ১৯৭৭ সালে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন গুলেরমো ভিয়াস। সিনারের কল্যাণে ৪৮ বছর পর সে স্মৃতি ফিরে এল ফ্লাশিং মিডোজে। নিউ ইয়র্কের হার্ড কোর্টে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিটাও গড়লেন সিনার।

ইউএস ওপেন জেতার পথে সিনারের একটি শট। ছবি: রয়টার্স

গতকাল শিরোপা নিশ্চিত হতেই কান্নায় ভেঙে গড়েন সিনার। তবে এ কান্না যে আনন্দের, সেটা বোধহয় না বললেও চলে। এ সম্পর্কে ম্যাচ শেষে সিনার বলেছেন, ‘এ শিরোপাটা আমার কাছে অনেক কিছু। কারণ ক্যারিয়ারের গত কিছুদিনের সময়গুলো আমার জন্য মোটেও সহজ ছিল না।’

নিষেধাজ্ঞার তো শঙ্কা ছিলই, এর পাশাপাশি পারিবারিক অসুস্থতা মিলিয়ে সময়টা আরও বিরূপ হয় সিনারের জন্য। এ প্রসঙ্গে ২৩ বছর বয়সী এ টেনিস তারকা বলেছেন, ‘আমার আন্টির শরীরটা খুব একটা ভালো নেই। জানি না আমার জীবনে তাঁকে আর কতদিন পাব। তবে এটা ভালো লাগার যে, আমার জীবনের এ দারুণ মুহূর্তগুলো তার সঙ্গে উপভোগ করতে পারছি। উনি আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

সিনার যোগ করেন, ‘যদি এমন কোনো ইচ্ছা, যা আমি পূরণ করতে পারতাম, আমি সবার সুস্বাস্থ্য কামনা করতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এটা (ইচ্ছেপূরণ) সম্ভব নয়।’

এদিকে ইউএস ওপেনে গত ২১ বছরে প্রথম আমেরিকান হিসেবে ফাইনালে উঠেছিলেন ফ্রিৎজ। এর আগে ২০০৩ সালে সর্বশেষ এ কোর্টে শিরোপা জেতা মার্কিন তারকা অ্যান্ডি রডিকও গতকাল উপস্থিত ছিলেন গ্যালারিতে। ঘরের মাঠে প্রচুর সমর্থনও পেয়েছেন ফ্রিৎজ। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি তিনি।

সে জন্য ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ফ্রিৎজ, ‘আমি জানি যে, আমরা অনেকদিন ধরেই (মার্কিন) চ্যাম্পিয়নের অপেক্ষায় আছি। এবার সে অপেক্ষার অবসান ঘটাতে না পারায় আমি ভীষণ দুঃখিত।’

আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের উপস্থিতিকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে যায় স্টেডিয়াম এলাকা। প্রবেশপথে বসানো হয় স্ক্যানার। বাড়তি নিরাপত্তা...
ইউএস ওপেনে খেলতে নামেন নারী এককে সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। এটিপি র‍্যাঙ্কিংয়ে ১১তম বাছাই কারোলিনা মুখোভার বিপক্ষে দুই ঘণ্টা লড়াই চালালেও শেষ পর্যন্ত ৬-৩, ২-৬, ৬-১ গেমে হেরে...
১৯ বছর বয়সেই ২০২১ ইউএস ওপেন জিতে হইচই ফেলে দিয়েছিলেন রাদুকানু। এমন একজনকে নিয়ে কাড়াকাড়ি, হুড়োহুড়ি বাড়ানোর জন্য ব্রিটিশ মিডিয়া তো ছিলই। একের পর এক স্পনসরও তাই ধরনা দিয়েছিল রাদুকানুর দরজায়। কিন্তু...
গতকাল শনিবার রাতে বছরের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন টেনিসে মেয়েদের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। এটি ২৬ বছর বয়সী বেলারুশিয়ান তারকার ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর