‘ক্লে’ কোর্টের রাজা কে, দেখিয়ে দিলেন আলকারাস

আপডেট : ০৯ জুন ২০২৫, ১১:৫০ এএম

ক্লে কোর্টের রাজা একজনই- রাফায়েল নাদাল। ১৪টি ফ্রেঞ্চ ওপেনজয়ী এই স্প্যানিয়ার্ডকে আদর্শ মানেন কার্লোস আলকারাস। কিংবদন্তির সঙ্গে দুটি মিল আছে আলকারাসের। নাদালের মতো তিনিও স্প্যানিশ এবং রেয়াল মাদ্রিদের কড়া সমর্থক।

আরেকটা মিল আছে। হারের আগ পর্যন্ত হার না মানার মানসিকতা। আর সে মানসিকতাই গতকাল ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এক মহাকাব্যিক ম্যাচ উপহার দিল। ৫ ঘণ্টা ২৯ মিনিট স্থায়ী স্নায়ুক্ষয়ী এক ম্যাচে র‍্যাঙ্কিং-সেরা ইয়ানিক সিনারকে ৪-৬, ৬-৭(৪), ৬-৪, ৭-৬(৩), ৭-৬(১০-২) গেমে হারিয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন আলকারাস। টানা দ্বিতীয়বারের মতো রোলাঁ গারোতে জিতলেন ২২ বছর বয়সী তারকা।

এ প্রজন্মের সেরা দুই তারকার ম্যাচ। একদিকে মেজর টুর্নামেন্টে টানা ২০ ম্যাচজয়ী সিনার। অন্যদিকে আগের চারবারের দেখায় জয়ী আলকারাস। গত আটটি গ্র্যান্ডস্ল্যামের সাতটিই জিতেছেন এই দুজন। তবে এই প্রথম কোনো ফাইনালে দেখা হলো দুজনের। তাতে ২০০০ এর পর জন্ম নেওয়া দুই ফাইনালিস্টকে এই প্রথম দেখা গেল পুরুষ এককে। 

এবং দর্শকদের হতাশ করেননি তাঁরা। উন্মুক্ত যুগে এরচেয়ে দীর্ঘস্থায়ী ফাইনাল হয়েছে মাত্র একবার। আর আলকারাসের আগে মাত্র একজনই পেরিয়েছিলেন ম্যাচ পয়েন্ট সেভ করে শিরোপা জিততে। তাও একটি নয়, তিনটি ম্যাচ পয়েন্ট। 

শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ম্যাচের প্রথম গেমটি চলেছে ১২ মিনিটে, পাঁচবার ডিউসের পর অবশেষে জয় পান সিনার। একবার সার্ভ ব্রেক করলেও সিনারকে প্রথম সেটে আটকাতে পারেননি আলকারাস (৪-৬)। দ্বিতীয় সেটেও ১-৪ গেমে পিছিয়ে পড়েছিলেন আলকারাস। কিন্তু টাইব্রেকে আবার হেরে যান (৬-৭)। তৎক্ষণে দুই ঘণ্টা পেরিয়ে গেছে।

ক্যারিয়ারে কখনো দুই সেট হেরে যাওয়ার পর ম্যাচ জিততে পারেননি আলকারাস। তবে নিজের প্রিয় কোর্টে হাল ছাড়েননি, তৃতীয় সেট (৬-৪) জিতেছেন সিনারের সার্ভ ব্রেক করে। তবে চতুর্থ সেটে মনে হয়েছিল, এত লড়াইয়েও লাভ হচ্ছে না। ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন, সিনার তিনটি ম্যাচ পয়েন্ট পেয়ে গিয়েছিলেন। 

এরপরও লড়ে গেছেন আলকারাস এবং নাদাল ও গুস্তাভো কুয়েরতেনের পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই শতাব্দীতে টানা দুবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ১৯৬৮ সালের পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের সবগুলো জিতেছেন আলকারাস। 

এ কীর্তিতে তাঁর পাশে আছেন রজার ফেদেরার। তবে আলকারাস খুশি অন্য কীর্তিতে নাদালের পাশে বসার, ‘নাদালের মতো একই বয়সে নিজের পঞ্চম গ্র্যান্ডস্ল্যাম জয়টা মনে হচ্ছে ভাগ্যে লেখা। এই রেকর্ড আমি আজীবন যত্ন করে রাখব… এটা অনেক বড় সম্মান। আশা করি এখানেই শেষ হবে না।’

২২টি গ্র্যান্ড স্ল্যাম বা ১৪টি ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদালের সঙ্গে তুলনীয় হতে আরও বহু পথ পাড়ি দিতে হবে আলকারাসকে। তবে ফ্রেঞ্চ ওপেনের আর তর সইছে না নতুন এক রাজাকে বরণ করে নিতে। গতকাল ম্যাচ শেষে তাই অফিশিয়াল পেজ থেকে টুইট করা হয়েছে, ‘কার্লোস দুই, ক্লে কোর্টের রাজা।’ 

আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের উপস্থিতিকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে যায় স্টেডিয়াম এলাকা। প্রবেশপথে বসানো হয় স্ক্যানার। বাড়তি নিরাপত্তা...
চতুর্থ সেটে রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্রত্যাবর্তনের গল্প লিখে ফ্রিটসকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে হারিয়ে টানা তৃতীয় উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালে উঠে গেছেন আলকারাস। স্প্যানিশ বিস্ময়বালকের সামনে...
একে তো ইতালিয়ান তারকা ফাবিয়ো ফগনিনির বিপক্ষে ম্যাচ, তার ওপর যুক্তরাজ্যের ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে লড়াই। তবে শেষ পর্যন্ত সাড়ে চার ঘণ্টার লড়াইয়ে আলকারাস পঞ্চম সেটে এসে ৭-৫, ৬-৭ (৫-৭), ৭-৫,...
পিএসএলে এর আগে তিনবার ফাইনাল খেলে দুবার শিরোপা ঘরে তুলেছে লাহোর। ২০২০ সালে রানার্স আপ হওয়ার পর ২০২২ ও ২০২৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে সমান তিনবার ফাইনাল খেলা কোয়েটা...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর