উইম্বলডন ফাইনালে আলকারাস

আগের দুবার জিতেছেন, এবারও আর বাকি এক ধাপ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১১:১২ পিএম

সার্ভ শক্তিশালী। রিটার্ন চোখধাঁধানো, অফেরতযোগ্য। চাপের মুহূর্তে মুখে বালকসুলভ হাসি তো সবসময়ই থাকে, হাতের র‍্যাকেটটাও এমনভাবে কথা বলল যেন চাপের সঙ্গে তার পরিচয়ই নেই!

উইম্বলডন সেমিফাইনালে আজ টেইলর ফ্রিটসের বিপক্ষে নিজের সেরা টেনিসটা নিয়েই হাজির হয়েছেন কার্লোস আলকারাস। আর সর্বশেষ দুবারের উইম্বলডনজয়ী আলকারাস যখন ছন্দে থাকেন, তখন তাঁর সামনে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো ক্ষমতা তো এই মুহূর্তে বিশ্ব টেনিসে হাতে গোনা দু-একজনেরই আছে। ফ্রিটস সে দু-একজনের তালিকায় ঢুকতে পারলেন না। চেষ্টা করেছেন, একটা সেটও জিতেছেন, তবে শেষ পর্যন্ত হার মানতে হলো।

চতুর্থ সেটে রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্রত্যাবর্তনের গল্প লিখে ফ্রিটসকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে হারিয়ে টানা তৃতীয় উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালে উঠে গেছেন আলকারাস। স্প্যানিশ বিস্ময়বালকের সামনে আগামী রোববারের ফাইনালে পড়তে যাচ্ছেন ২৫তম গ্র্যান্ড স্ল্যামের পেছনে ছোটা নোভাক জোকোভিচ কিংবা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইয়ানিক সিনার। এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল চলছে, প্রথম সেটে জোকোভিচকে ৬-৩ ব্যবধানে হারিয়েছেন সিনার।

২২ বছর বয়সে তিনটা গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠাই আলাদা করে বলার মতো ব্যাপার, সেখানে ২২ বছর বয়সী আলকারাস উইম্বলডনেই এ নিয়ে ফাইনালে উঠলেন টানা তৃতীয়বার! এখন পর্যন্ত গ্র্যান্ড স্লামের মধ্যে শুধু অস্ট্রেলিয়ান ওপেনটাই জেতা হয়নি, ইউএস ওপেন জিতেছেন একবার। ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন দুবার করে জেতা হয়ে গেছে, এবার তৃতীয় উইম্বলডনের অপেক্ষা।

সে পথে আজ সেমিফাইনালে যেভাবে খেলেছেন আলকারাস, তাতে বলে দেওয়া যায়, ফাইনালে জোকোভিচ বা সিনারের মধ্যে যিনিই সামনে পড়ুন, আলকারাসকে হারানো সহজ হবে না। ফ্রিটসের ক্যারিয়ারে মোট ম্যাচ জয়ের প্রায় অর্ধেকই এসেছে ঘাসের কোর্টে, আজ ম্যাচটা পঞ্চম সেটে নিয়ে যাওয়ার জন্য চেষ্টার কমতি রাখেননি তিনি। তবে আলকারাস চতুর্থ সেটের টাইব্রেকারেই যে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছেন, তা আলাদা প্রশংসার দাবিদার।

টাইব্রেকে ফ্রিটস ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। চতুর্থ সেটে কিছু আনফোর্সড এররের মাশুল দিতে হলেও টাইব্রেকে ফ্রিটস তেমন ভুল করেননি, কিন্তু চাপের মুহূর্তে আলকারাস হাজির হয়েছিলেন সেরা টেনিসটা নিয়ে। ৪-১ থেকে কিছুক্ষণ পর ব্যবধান হলো ৬-৪, তখনো এগিয়ে ফ্রিটস। কিন্তু ততক্ষণে মোমেন্টাম পেয়ে যাওয়া আলকারাসকে আর ঠেকায় কে! দুটি সেট পয়েন্ট বাঁচিয়ে সমতা ফেরালেন! আরও দুটি সার্ভের পর ফ্রিটসের রিটার্ন বেইজ লাইনের পেছনে গিয়ে পড়তেই আলকারাস যখন মেতে উঠলেন বুনো উল্লাসে, টাইব্রেকারে ব্যবধান দেখাচ্ছেঃ আলকারাস ৮-৬ ফ্রিটস!

এবারের উইম্বলডনে আলকারাস বেশিরভাগ ম্যাচেই শুরুটা করেছেন ধীরে, শুরুতে পিছিয়ে পড়েছেন কয়েকটি ম্যাচে। কিন্তু আজ শুরু থেকেই এমন আগ্রাসী আলকারাস যে, ফ্রিটস পাত্তাই পাচ্ছিলেন না। সার্ভের জোর দেখিয়ে প্রথম সেট সহজেই জিতে গেলেন। দ্বিতীয় সেটে অবশ্য ফ্রিটস গুছিয়ে নিয়েছেন, পাল্টা আক্রমণ করেছেন। আলকারাসকে চাপে রেখেছেন বারেবারে, স্কোরবোর্ডে সমানে-সমানে দৌড়েছেন। শেষ পর্যন্ত আলকারাস ৬-৫-এ এগিয়ে থাকা অবস্থায় তাঁর সার্ভ ব্রেক করলেন ফ্রিটস। সেখান থেকে সেটটা জিতেই গেলেন।

কিন্তু তাতে বুঝি আরও তেতে গেলেন আলকারাস। তৃতীয় সেটে শুরুর দিকেই ফ্রিটসের সার্ভ ব্রেক করলেন, এরপর টানা ১৩ পয়েন্ট জিতলেন। মাঝে ফ্রিটস সার্ভিস গেইমে শক্তি দেখালেন টানা চারটি এইসে, কিন্তু বেইজলাইন টেনিসে আবার তাঁকে পাল্টা জবাব দিলেন আলকারাস।

শেষ পর্যন্ত সেটার আর জবাব খুঁজে পেলেন না ফ্রিটস।

টেনিসের গ্র্যান্ড স্লামের মধ্যে অন্যতম উইম্বলডন এবার নিজেদের নিয়ম ভাঙতে যাচ্ছে। আধুনিক টেকনোলজি লম্বা সময় ধরে টেনিসে যুক্ত থাকলেও এতদিন  ভিডিও রিভিউ প্রযুক্তি সংযুক্ত করেনি উইম্বলডন কর্তৃপক্ষ।
২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার এক রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকে দেশটিতে প্রায়ই বিক্ষোভ চলছে। সে সময় দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দর ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে...
আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের উপস্থিতিকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে যায় স্টেডিয়াম এলাকা। প্রবেশপথে বসানো হয় স্ক্যানার। বাড়তি নিরাপত্তা...
কোয়ার্টার ফাইনাল জয়ের পর জোকোভিচ জানিয়েছিলেন, আলকারাসকে হারিয়ে ফাইনালে উঠতে গেলে শারীরিকভাবে নিজেকে চাঙা করে তুলতে হবে। পাশাপাশি নিজের সেরা টেনিসটাও খেলতে হবে। শেষ পর্যন্ত শরীরটাই বেঁকে বসল ছেলেদের...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর