চুরি ঠেকাতে টুথপেস্ট-চকলেটে তালা!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

টুথপেস্ট, চকলেট, ওয়াশিং পাউডার এবং ডিওডোরেন্টের মতো নিত্যব্যবহার্য পণ্যগুলো তালা দিয়ে রাখছেন আমেরিকার খুচরা বিক্রেতারা। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় খরচ কমাতে নানা পন্থা অবলম্বন করতে হচ্ছে মার্কিনিদের। এমন পরিস্থিতিতে কেউ কেউ সুপার শপে গিয়ে চুরি করতেও দ্বিধা করছেন না।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চুরি ঠেকাতে সুপার শপগুল নিত্যপণ্য তালাবদ্ধ করে রাখছে। সুপরিচিত খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান ওয়ালমার্ট ও টার্গেট, ওষুধ বিক্রির চেইন শপ সিভিএস এবং ওয়ালগ্রিনস এবং জুতা বিক্রেতা প্রতিষ্ঠান ফুট লকার সাম্প্রতিক চুরির ঘটনায় তাদের আয়ের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংঘবদ্ধ এবং সাধারণ চুরি দিন দিন গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

ব্যবসায় প্রতিষ্ঠান টার্গেটের প্রধান নির্বাহী ব্রায়ান কর্নেল বলেন, এ বছরের প্রথম পাঁচ মাসে দোকানে চুরির ঘটনা ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় নিত্যপণ্যে তালা দিয়ে রাখাসহ নানা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। 

তবে সতর্কতামূলক ব্যবস্থা সবসময় কার্যকর হচ্ছে না, ঠেকানো যাচ্ছে না চুরি। গত জুনে নিউইয়র্কের কুইন্সের ওয়ালগ্রিনসের আউটলেটে মুখোশধারী এক ব্যক্তি বিশেষ যন্ত্রের (ব্লোটর্চ) সাহায্যে তালা গলিয়ে চুরি করেন। 

গত ১২ আগস্ট লস অ্যাঞ্জেলেসের একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে প্রায় ৩০ জন মুখোশধারী ৩ লাখ ডলারের বেশি মূল্যের বিলাসবহুল পণ্য চুরি করে। তবে নিরাপত্তা বিবেচনায় অনেকে এসব ঘটনা পুলিশকে জানাচ্ছেন না। ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। 

ইতালি থেকে পোল্যান্ডগামী ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চকলেট চুরি। ৪ লক্ষাধিক চকলেট বার নিখোঁজ, তদন্তে নেসলে।
এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
নির্মাণ কাজ কিংবা দুর্ঘটনাজনিত কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিকই বলা যায়। কিন্তু টুথপেস্টের কারণে রাস্তা বন্ধের ঘটনা সত্যিই অবাক হওয়ার মতো। সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলাইনায়।
ব্রিটেনের ব্লেনহেইম প্যালেসে একটি শিল্প প্রদর্শনীতে আনা হয়েছিল একটি সোনার কমোড। শিল্পকর্ম হিসেবে কমোডটি প্রদর্শনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা চুরি যায়। আর এ চুরিতে সময় লেগেছিল সাড়ে ৫ মিনিটেরও কম...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর