রাস্তায় চা বিক্রি করছেন ‘রজনীকান্ত’!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫২ পিএম

রাস্তার পাশে চায়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চা বিক্রি করছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পরনে হাফ-প্যান্ট ও শার্ট। জমিয়ে গল্প করছেন সবার সঙ্গে। এমন দৃশ্যই দেখা গেছে কেরালা রাজ্যের ফোর্ট কোচির পাত্তলাম রোডে। তবে ‘থালাইভা’ ভক্তদের ঘাবড়ানোর কিছু নেই। ওই ব্যক্তি আদতে রজনীকান্ত নন।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর অনুসারে, চায়ের দোকানে যাকে চা বিক্রি করতে দেখা গেছে তিনি অভিনেতা রজনীকান্ত নন। তবে সুধাকর প্রভু নামের ওই চা বিক্রেতার চেহারার সঙ্গে রজনীকান্ত ভীষণ রকমের মিল। দুজনের চেহারায় এত মিল যে যাঁরা চেনেন না, তাঁরা প্রথমে সুধাকরকে অভিনেতা ভেবে বলে ভুল করেন।

সম্প্রতি থালাইভার আদলের সুধাকর প্রভুর ছবি–ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। সুপারস্টারের সঙ্গে এই ব্যক্তির মিল চোখে পড়ার মতো। ক্রেতাদের হাতে চায়ের কাপ তুলে দেওয়ার সময় তিনি আবার সংলাপও আওড়ান। 

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ছবি: এক্স থেকে নেওয়া স্থানীয়দের কাছে তিনি ইতিমধ্যেই পছন্দের হয়ে উঠেছেন। কোচির অনেকের নজরে পড়েন রজনীকান্তের মতো দেখতে ওই ব্যক্তি। তবে মালয়লাম পরিচালক নাদিরশা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুধাকরের ছবি পোস্ট করতেই ভাইরাল হন তিনি। কদর বাড়তে থাকে চা বিক্রেতা সুধাকরের। এমনকি কেরালার বিভিন্ন অনুষ্ঠানে ডাকও পড়ছে তাঁর। 

তবে এবারই প্রথম নয়, রজনীকান্তের মতো হুবহু দেখতে আগেও একজনের খোঁজ পাওয়া যায়। রেহমাত গাসকোরি নামে ওই ব্যক্তি পাকিস্তানের একজন সরকারি কর্মচারী। 

এদিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক রজনীকান্ত এখনও অভিনয়ের চমক দেখিয়ে চলেছেন। ৭২ বছরেও নায়কের চরিত্রে দিব্যি অভিনয় করছেন। সবশেষ মুক্তি পাওয়া তাঁর ‘জেলার’ সিনেমাও তুমুল জনপ্রিয়তা পায়। বর্তমানে রজনীকান্ত ১৭০তম ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ছবির নাম ‘থালাইভার ১৭০’।  

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর