বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: ২০২৪ সালে বাড়তে পারে সন্ত্রাসী হামলা-প্রাকৃতিক দুর্যোগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

মারা গেছেন আজ থেকে ২৭ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যজনক এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি একজন বুলগেরিয়ার নাগরিক।   

তিনি 'টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়। 

বাবা ভাঙ্গাকে বলা হয় ‘নস্ত্রাদামুস অফ বালকান।’ আইএসের উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে দাবি করা হয়।  

সামনে আসছে নতুন আরেকটি বছর। জ্যোতিষী বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও শুরু হয়েছে চর্চা। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার ২০২৪ সালের বাবা ভাঙ্গার বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী তুলে ধরেছে। 

এসব ভবিষ্যদ্বাণী গুলো হলো- 

১. ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করতে পারেন তাঁর এক সহকর্মী।   

২. ওই বছর  বায়োলজিক্যাল লড়াই ঘটতে পারে পৃথিবীতে ৷ সেইসঙ্গে ইউরোপে বাড়তে পারে সন্ত্রাসী হামলা।   

৩. বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণীর হলো- ২০২৪ সালে বিশাল অর্থনৈতিক সংকট দেখ দেবে যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে।  

৪. ২০২৪ সালে বছরে জলবায়ু পরিবর্তনেরও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা ।  

৫. বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৪ সালে সাইবার হামলা বাড়বে।  হ্যাকাররা আধুনিক প্রযুক্তি দিয়ে পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

৬. বাবা বলেছিলেন যে, ২০২৪ সালে আলঝাইমার এবং ক্যান্সারসহ দুরারোগ্য রোগের জন্য নতুন চিকিৎসা ব্যবস্থা আসবে।

৭. ২০২৪ সালে কোয়ান্টাম কম্পিউটিংয়েও যুগান্তরকারী সফলতা আসতে পারে বলেও  ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। 

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর অনেকে কড়া সমালোচনা করেছেন। এ নিয়ে বিতর্কও আছে অনেক।    

কেউ বলেছেন, এসব ভিত্তিহীন। কেউ কখনো ভবিষ্যৎ বলতে পারে না। আরেকজন লিখেছেন, বাবা ভাঙ্গার কি হতাশা আর সর্বনাশ ছাড়া আর কোনো ভবিষ্যদ্বাণী নেই!

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।...
শতবর্ষী এই উৎসবের এবারের আয়োজন শুরু হয় গত শনিবার। আর ষাঁড়ের দৌড় হয় রোববার। স্পেনে এই দৌড়কে সাহসিকতার প্রতীক হিসেবে দেখা হয়।  
নরওয়ের উত্তর মেরুর শহর ভাডসো। এই এলাকা নিয়ে আলোচনা নেই বললেই চলে। তবে, সম্প্রতি দিনের নতুন এক হিসাব দিয়ে আলোচনায় এল ভাডসো। সেখানকার মেয়র প্রস্তাব করেছেন, ২৪ ঘণ্টার পরিবর্তে ২৬ ঘণ্টায় যাতে দিন ঘোষণা...
রাজধানীর কাফরুল থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 
স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ, আবদুর রহমান বিশ্বাস, ইয়াজউদ্দীন আহমদ এবং আবদুল হামিদ।...
ইশরাক হোসেন আরও বলেন, যে গোষ্ঠী গণমাধ্যম, অর্থ ও রাজনৈতিক পরিচয়ধারী ভাড়াটে ব্যক্তিদের ব্যবহার করে বিএনপির প্রার্থী ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের কর্মকাণ্ড রাজনৈতিক ও...
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুক্রবার রাতে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ কথা বলেন। জাতীয়...
লোডিং...

এলাকার খবর