২৪ নয়, ২৬ ঘণ্টায় ১ দিন ঘোষণার দাবি!

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পিএম

নরওয়ের উত্তর মেরুর শহর ভাডসো। এই এলাকা নিয়ে আলোচনা নেই বললেই চলে। তবে, সম্প্রতি দিনের নতুন এক হিসাব দিয়ে আলোচনায় এল ভাডসো। সেখানকার মেয়র প্রস্তাব করেছেন, ২৪ ঘণ্টার পরিবর্তে ২৬ ঘণ্টায় যাতে দিন ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর বলছে, এই প্রস্তাব ইউরোপীয় কমিশনের কাছে চিঠি আকারে পাঠিয়েছেন ভাডসো শহরের মেয়র ওয়েনচে পেডারসন। প্রস্তাবে তিনি বলেন, ২৬ ঘণ্টায় যেন ১ দিন হিসাব করা হয়। ১ থেকে ১২ পর্যন্ত ঘণ্টা হিসেবে না রেখে যেন ১৩ পর্যন্ত রাখা হয়। 

মেয়র বলেন, এটি হবে স্বতন্ত্র এক জীবনধারা। আশা করা যাচ্ছে কমিশন এতে সায় দেবে।

তবে মেয়রের উল্লেখ করা কারণগুলো বেশ অস্বচ্ছ। তিনি বলেন, এই এলাকার মানুষেরা যাতে নিজেদের জীবনটাকে এখানকার পরিবেশের সঙ্গে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, সে জন্য এই ব্যবস্থা। এতে আশপাশের এলাকার মানুষেরাও উপকৃত হবে বলে আশা করছি।      

ভাডসো শহরের মেয়র ওয়েনচে পেডারসন বলেন, এখানে বাস করার সবচেয়ে ভালো জিনিসটা আসলে কী? এটা হচ্ছে সময়। তবে এই সময়ব্যবস্থা সবুজ সংকেত পাবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি।

দিনে আরও বেশি সময় পেলে আরও বেশি সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন সবাই। এ কারণেই মেয়রের এই প্রস্তাব। এ ছাড়া তাদের কোনো তাড়াহুড়া যাতে না থাকে, এই ব্যবস্থা চান তিনি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।...
শতবর্ষী এই উৎসবের এবারের আয়োজন শুরু হয় গত শনিবার। আর ষাঁড়ের দৌড় হয় রোববার। স্পেনে এই দৌড়কে সাহসিকতার প্রতীক হিসেবে দেখা হয়।  
মারা গেছেন প্রায় ২৮ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যজনক এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি বুলগেরিয়ার নাগরিক...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর