বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: যখন ধ্বংস হতে পারে পৃথিবী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম

মারা গেছেন প্রায় ২৮ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যজনক এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি বুলগেরিয়ার নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, বাবা ভাঙ্গা ‘টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়। বাবা ভাঙ্গাকে বলা হয় ‘নস্ত্রাদামুস অফ বলকান।’ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে দাবি করা হয়।

২০২৪ সাল নিয়েও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। এই ভবিষ্যদ্বাণীগুলো হলো–

১. ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা করতে পারেন তাঁর এক সহকর্মী।

২. এ বছর বায়োলজিক্যাল লড়াই ঘটতে পারে পৃথিবীতে ৷ সেইসঙ্গে ইউরোপে বাড়তে পারে সন্ত্রাসী হামলা।

৩. বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণীর হলো–২০২৪ সালে বিশাল অর্থনৈতিক সংকট দেখা দেবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে।

৪. ২০২৪ সালে জলবায়ু পরিবর্তনেরও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা।

৫. বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৪ সালে সাইবার হামলা বাড়বে। হ্যাকাররা আধুনিক প্রযুক্তি দিয়ে পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

৬. বাবা বলেছিলেন যে, ২০২৪ সালে আলঝাইমার এবং ক্যানসারসহ দুরারোগ্য রোগের জন্য নতুন চিকিৎসা ব্যবস্থা আসবে।

৭. ২০২৪ সালে কোয়ান্টাম কম্পিউটিংয়েও যুগান্তরকারী সফলতা আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।

পৃথিবী কবে ধ্বংস হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। তাঁর মতে, ৫ হাজার ৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কড়া সমালোচনা করেছেন। এ নিয়ে বিতর্কও আছে অনেক। কেউ বলেছেন, এসব ভিত্তিহীন। কেউ কখনও ভবিষ্যৎ বলতে পারে না। আরেকজন লিখেছেন, বাবা ভাঙ্গার কি হতাশা আর সর্বনাশ ছাড়া আর কোনো ভবিষ্যদ্বাণী নেই!

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
ইউরোপের দানিয়ুব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝামাঝি ১২৫ একর বিরোধপূর্ণ জঙ্গলঘেরা একটি ভূখণ্ডে গড়ে উঠেছে এক নতুন দেশ! এর নাম রাখা হয়েছে ‘দ্য ফ্রি রিপাবলিক অব ভারদিস’। এই ক্ষুদ্র রাষ্ট্রের...
কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার দিক থেকে জাপানের সুনাম রয়েছে। তবে কর্মীদের খুশি রাখতে ফ্রি মদ্যপানের সুযোগ বোধ করি সচরাচর শোনা যায় না। সম্প্রতি জাপানের একটি কোম্পানি ভিন্ন ধরনের এমন...
বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর