মদ্যপানের পাশাপাশি হ্যাংওভার কাটানোর ছুটি দেয় যে কোম্পানি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার দিক থেকে জাপানের সুনাম রয়েছে। তবে কর্মীদের খুশি রাখতে ফ্রি মদ্যপানের সুযোগ বোধ করি সচরাচর শোনা যায় না। সম্প্রতি জাপানের একটি কোম্পানি ভিন্ন ধরনের এমন সুবিধা চালু করেছে কর্মীদের জন্য।

জাপানী সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, ‘ট্রাস্ট রিং’ নামের ওসাকার একটি প্রযুক্তি কোম্পানি তাদের কর্মীদের জন্য বিনা মূল্যে মদ্যপানের সুযোগ দিচ্ছে। সেই সঙ্গে মদ পানের পর হ্যাংওভার হলে, তা কাটানোর জন্য ২-৩ ঘণ্টার ছুটিও দিচ্ছে কর্মীদের। নতুন কর্মীদের আকর্ষিত করতেই অভিনব এমন অফার বলে জানা গেছে।

ট্রাস্ট রিং কোম্পানির সিইও নিজেও কর্মীদের সঙ্গে মদ্যপান করেন। যদি কোনো কর্মী অতিরিক্ত মদ খেয়ে ফেলেন, তাহলে ‘হ্যাংওভার লিভ’ নিয়ে অফিসে দেরি করে আসতে পারবেন।

কোম্পানির সিইও বলেন, ‘কর্মীদের একটি উপভোগ্য পরিবেশ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বেতন দিয়ে নয়, বরং কর্মীদের ভালো পরিবেশ দিতে আগ্রহী আমরা, যাতে তারা কাজ করতে উদ্যমী হয়।’

সিইও আরও বলেন, ‘আমাদের কোম্পানিতে বেতন শুরু ২ লাখ ২২ হাজার ইয়েন দিয়ে। এই বেতন আমরা খুব বাড়াতে পারি না। তাই অন্যান্য সুবিধা বাড়ানোর দিকে জোর দেওয়া উচিত বলে মনে করছি। কর্মীরাও এতে খুশি।’

ওই কোম্পানির একজন কর্মী বলেন, ‘আমি হ্যাংওভার লিভ নিয়ে দুপুর ১২টায় অফিসে ঢুকেছি। ২-৩ ঘণ্টা বেশি ঘুমিয়ে এসে কাজ করলে বেশি মনোযোগ দেওয়া যায়। আমি মনে করি এতে কাজের দক্ষতা বাড়বে আমার।’

  

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
অফিসে কাজের চাপ কম থাকায় চাকরি ছেড়ে দিয়েছেন এক ইঞ্জিনিয়ার। নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।   
প্রেমিকাকে উপহার দিয়েছেন কোটি টাকার ফ্ল্যাট, নিজে চড়েন কয়েক কোটি রুপির বিলাসবহুল গাড়িতে। অথচ বেতন মোটে ১৩ হাজার রুপি। ভারতের মহারাষ্ট্রের এ ঘটনা নিয়ে রীতিমতো আলোচনা–সমালোচনার ঝড় বইছে।
কর্মক্ষেত্রে মানসিক চাপে থাকার কথা জানিয়ে চাকরি হারালেন শতাধিক কর্মী। এমনই হয়েছে ভারতের নয়ডার এক কোম্পানিতে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর