সবচেয়ে বড় আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন দুই ইউটিউবার। এটি বিশ্বের সবচেয়ে বড় আইফোন। আইফোন ১৫ প্রো ম্যাক্সের রেপ্লিকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন তাঁরা। 

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ওই দুই ইউটিউবারের নাম অরুণ মাইনি ও ম্যাথু পার্কস। প্রযুক্তিবিষয়ক ভিডিও নির্মাতা অরুণ এই আইফোন তৈরির উদ্যোগ নেন। আইফোন তৈরিতে গেজেট নির্মাণ বিশেষজ্ঞ ম্যাথু পার্কসের সহায়তা নিয়েছেন তিনি। 

আইফোন ১৫ প্রো ম্যাক্সের রেপ্লিকা কেবল দেখানোর জন্য তৈরি হয়নি। ছবি তোলা থেকে শুরু করে আরও বিভিন্ন সুবিধা রয়েছে ফোনটিতে।

অরুণ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমার দল এমন কিছু করেছে যা আগে করা হয়নি। গিনেজ বুকের নতুন নতুন রেকর্ডগুলোর খবর রাখতাম। নিজের নাম সেখানে দেখতে পেয়ে গর্বিত।’

গিনেড কর্তৃপক্ষ জানিয়েছে, অরুণ ২০১১ সালে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করেন। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন রিভিউ দেওয়ায় ইউটিউবে তাঁর পরিচিতি রয়েছে। বেশ সংখ্যক সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। অপরদিকে ম্যাথু অস্বাভাবিক বড় অথবা ক্ষুদ্রাকৃতির গ্যাজেট তৈরির জন্য পরিচিত।

৩৪ বছর ধরে দুই হাতের নখ কাটেননি লিউ কং হুয়েন নামের ভিয়েতনামের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর হাতের নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি)। এর মধ্য দিয়ে তিনি বিশ্ব রেকর্ড...
ভালোবেসে দুজন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সারাজীবন এক সঙ্গে কাটানোর। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সংসার জীবনের ৮৪ বছর কাটিয়ে ফেললেন এক ব্রাজিলিয়ান দম্পতি। ৮৪ বছর এক সঙ্গে থাকার পরও তাঁদের মধ্যে প্রেম...
বিশ্ব রেকর্ড গড়তে অনেকে নানা কাণ্ড করেন। কেউ কেউ তো আবার একাধিকবার রেকর্ড গড়তে লেগে পড়েন। তেমনই একজন কানাডার বাসিন্দা মাইক জ্যাক। ঝাল খেয়ে অন্তত ৫ বার রেকর্ডের পর সবশেষ তিনি ঝাল সস খেয়ে রেকর্ড...
পায়ের পাতা থেকে শুরু করে চোখের সাদা অংশ, মাথার ত্বক সবজায়গায় ট্যাটু করেছেন তিনি। বাদ নেই বলতে গেলে কিছুই। চোখের মধ্যে ট্যাটু ও মণি কালো করার পাশাপাশি জিহ্বা দ্বিখণ্ডিত করেছেন ফিওরজিনা।  
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে এবং সকাল সাড়ে ১১টার দিকে...
গাজীপুরের দুটি কারখানার গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি সময় লাগলেও...
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর