৩৪ বছর নখ কাটেননি তিনি!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

৩৪ বছর ধরে দুই হাতের নখ কাটেননি লিউ কং হুয়েন নামের ভিয়েতনামের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর হাতের নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি)। এর মধ্য দিয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, লিউ কং হুয়েন বিশ্বে জীবিত কোনো পুরুষের মধ্যে দীর্ঘতম হাতের নখের রেকর্ড গড়েছেন। তাঁর হাতের নখের দৈর্ঘ্য একটি প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি।

লিউ কং হুয়েন ভিয়েতনামের নাম ডিন প্রদেশের গিয়াও থুই জেলার বাসিন্দা। চলতি বছরের শুরুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে হুয়েনের বাড়িতে গিয়ে নখ পরিমাপ করেন। পরিমাপ করে দেখা যায়, তাঁর বাম হাতের নখের দৈর্ঘ্য ৩৮৮ দশমিক ৮৫ সেন্টিমিটার, ডান হাতের ২০৫ দশমিক ৬ সেন্টিমিটার। সবচেয়ে বড় নখটি বাঁ হাতের বুড়ো আঙুলের– এটির দৈর্ঘ্য ১২৭ দশমিক ৫ সেন্টিমিটার (৪ ফুট ২ ইঞ্চি)।

৬৭ বছর বয়সী হুয়েন পেশায় চিত্রশিল্পী। তিনি স্থানীয় বাড়িঘরের দেয়ালে চিত্রকর্ম করে আয় করেন। নিজের নখও নানা রঙে রাঙিয়ে রাখেন তিনি।

হুয়েন জানান, ৩৪ বছর আগে বাবার মতো শামান হতে চেয়েছিলেন। শামানরা আত্মা বা প্রাকৃতিক শক্তি ব্যবহার করে রোগ নিরাময় ও আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনা করেন। পরে বাবার পরামর্শে শামান হওয়ার ইচ্ছা বাদ দিলেও নখ কাটা বন্ধ রাখেন তিনি।

এত লম্বা রাখতে নখের যত্ন নেন হুয়েন। ভিজলে নখ নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই শুষ্ক রাখতে হয়। জামা পরা, শোয়া বা অন্যান্য দৈনন্দিন কাজেও সতর্ক থাকতে হয়। হুয়েন বলেন, ‘নখ কাটার কথা ভাবলেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তি লাগে আমার।’

হুয়েনের স্ত্রী থি থুয়ান নখের যত্নে প্রতিনিয়ত সাহায্য করেন। হুয়েন বলেন, ‘আমার স্ত্রী না থাকলে এই নখ ঠিক রাখতে পারতাম না। তিনি সব সময় আমার পাশে আছেন।’ 

বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারী পুরুষ হিসেবে হুয়েনকে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। তাঁর আগে পুরুষদের মধ্যে সবচেয়ে দীর্ঘ নখের রেকর্ডটি ছিল মার্কিন নাগরিক মেলভিন ফেইজেল বুটের। তাঁর দুই হাতের নখের মোট দৈর্ঘ্য ছিল ৯ দশমিক ৮৫ মিটার (৩২ ফুট ৩ দশমিক ৮ ইঞ্চি)। বুটের ২০০৯ সালে রেকর্ড গড়ার কয়েক মাসের মধ্যে মারা যান।

জিহ্বা দিয়ে নাক স্পর্শ করার মতো নানা কসরত করতে পারেন অনেকে। তবে জিহ্বা দিয়ে থুতনি ছুঁতে পারা, কাপ উল্টে দেওয়া কিংবা বাসন থেকে চামচ ওঠাতে পারেন কজন? লম্বা জিহ্বা দিয়ে এই সব কিছু করতে পারেন মার্কিন...
বিশ্ব রেকর্ড গড়তে অনেকে নানা কাণ্ড করেন। কেউ কেউ তো আবার একাধিকবার রেকর্ড গড়তে লেগে পড়েন। তেমনই একজন কানাডার বাসিন্দা মাইক জ্যাক। ঝাল খেয়ে অন্তত ৫ বার রেকর্ডের পর সবশেষ তিনি ঝাল সস খেয়ে রেকর্ড...
প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন দুই ইউটিউবার। এটি বিশ্বের সবচেয়ে বড় আইফোন। আইফোন ১৫ প্রো ম্যাক্সের রেপ্লিকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন তাঁরা। 
পায়ের পাতা থেকে শুরু করে চোখের সাদা অংশ, মাথার ত্বক সবজায়গায় ট্যাটু করেছেন তিনি। বাদ নেই বলতে গেলে কিছুই। চোখের মধ্যে ট্যাটু ও মণি কালো করার পাশাপাশি জিহ্বা দ্বিখণ্ডিত করেছেন ফিওরজিনা।  
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর