সাগরে এ কেমন অদ্ভুত প্রাণী!

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ এএম

দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট এলিয়টের হর্সশু উপসাগরের উপকূলে সম্প্রতি একটি অদ্ভুত প্রাণী ভেসে আসে। ‘এলিয়েন সদৃশ’ প্রাণিটি দর্শনার্থীদের হতবাক ও কৌতূহলী করে তুলেছে বলে এক প্রতিবেদনে জানায় মানিকনট্রোল ডটকম।

ভিকি ইভান্স নামের স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রাণিটির ছবি পোস্ট করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে। অনলাইনে মন্তব্য ও প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়।

প্রাণিটির ছবি শেয়ার করে ভিকি ইভান্স লেখেন, ‘এর আগে এমন কিছু দেখিনি। প্রকৃতি সবসময়ই আমাদের সামনে নতুন জিনিস হাজির করে।’  পোস্ট করা ছবিতে দেখা যায়, প্রাণিটি দেখতে স্প্যাগাটি বা চুলের বিনুনির মতো। এর মাথা বা মুখ জেল জাতীয় পদার্থ দিয়ে ভরপুর, একসঙ্গে জড়াজড়ি করে রয়েছে। স্প্যাগিটিগুলোর একগুচ্ছ ভেসে এসেছে পাড়ে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রাণিটি ক্রাস্টেসিয়ান প্রজাতির অন্তর্ভুক্ত। নাম ‘গোস বার্নাকল’। এই প্রজাতির প্রাণিগুলো সাধারণত, ভাসমান ধ্বংসাবশেষ বা সামুদ্রিক ভেসে থাকা কাঠামোকে আঁকড়ে থাকে। এদের খুব ছোটো জোড়া পা রয়েছে।

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া মেরিন ইকোলজিস্ট ড. জো ডাবলডে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘গোস বার্নাকল অনেকক্ষণ পর্যন্ত তীরে ভেসে থাকতে পারে।’

‘গোস বার্নাকল’ নামের শিকড় রয়েছে মধ্যযুগে। তখন মনে করা হতো, পরিযায়ী পাখিরা (এক ধরনের হাঁস) ডিম পেড়ে রেখে যাচ্ছে সমুদ্রে। সেই বাচ্চা ফুটে সমুদ্রে উঠে আসছে। এই প্রজাতির সমগোত্রীয় বলা যায় ঝিনুককে। এরা গলদা চিংড়ি এবং কাঁকড়ার ঘনিষ্ঠ স্বজন। এটি যে প্রজাতির সেই ক্রাস্টেসিয়ান প্রজাতি স্প্যানিশ কিংবা পর্তুগিজ ভাষায় পারসিবেস নামেও পরিচিত। ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কিছু অংশে এটিকে রান্না করে খাওয়া হয়।

জানা গেছে, নিউ ইয়র্কের এক গ্রামের রেস্টুরেন্টে খাবারের মেন্যুতে এই বার্নাকলস রয়েছে। সেখানে বার্নাকলের দাম প্রতি পাউন্ড ১২৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা। এটি পরিচিত সবচেয়ে ব্যয়বহুল সামুদ্রিক খাবার। 

আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
ইউরোপের দানিয়ুব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝামাঝি ১২৫ একর বিরোধপূর্ণ জঙ্গলঘেরা একটি ভূখণ্ডে গড়ে উঠেছে এক নতুন দেশ! এর নাম রাখা হয়েছে ‘দ্য ফ্রি রিপাবলিক অব ভারদিস’। এই ক্ষুদ্র রাষ্ট্রের...
বহু বছর ধরে মানুষের জন্য সেবা দিয়ে আসা এক প্রাণী হলো গাধা। বিশেষ করে ভার বহনে গাধা হয়ে আছে আস্থার প্রতীক। বৈরি আবহাওয়া কিংবা কঠিন ভূখণ্ডেও গাধা টিকতে পারে সহজেই। গাধার প্রতি সম্মান দেখাতে পালন করা...
সবাই মিলে খাবার ও পানীয় ভাগাভাগি করে আনন্দ উপভোগ কিংবা সামাজিক বন্ধন গড়ে তোলা মানুষের হাজার বছরের সংস্কৃতি। তবে কেবল মানুষই নয়, অন্য অনেক প্রাণীও খাবার ভাগাভাগির মাধ্যমে গড়ে তোলে পারস্পরিক সম্পর্ক।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর