গাধা যেভাবে ঋণী করছে সভ্যতাকে!

আপডেট : ০৮ মে ২০২৫, ০১:৪৯ পিএম

একটু ‘বোকাসোকা‘ ধরনের প্রাণী গাধা। পিঠে ভর বহন করে ছুটে চলে, আর যেন চিন্তা নেই কিছু নিয়ে। হাবভাবেও অবশ্য তাই–ই মনে হয়। গাধার সরলতা এমন; কখনো কখনো কাউকে বোকা বোঝাতেও ডাকা হয় গাধা নামে।

মানুষের জন্য অনেক করতে থাকা গাধার কাজের স্বীকৃতি দিতে প্রতি বছর ৮ মে পালন করা হয় বিশ্ব গাধা দিবস। আজ বিশ্ব গাধা দিবস। ২০১৮ সাল থেকে চালু হয়েছে এ দিবস। নানা দেশেই পালন করা হয় দিবসটি। 

ডেইজ অব দ্য ইয়ার লিখেছে, বহু বছর ধরে মানুষের জন্য সেবা দিয়ে আসা এক প্রাণী হলো গাধা। বিশেষ করে ভার বহনে গাধা হয়ে আছে আস্থার প্রতীক। বৈরি আবহাওয়া কিংবা কঠিন ভূখণ্ডেও গাধা টিকতে পারে সহজেই। গাধার প্রতি সম্মান দেখাতে পালন করা হয় গাধা দিবস। 

বিশ্বজুড়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূখণ্ড এবং প্রতিকূল জলবায়ুতে একটি বাহন এবং বোঝা বহনকারী প্রাণী হিসেব কাজ করে গাধা। এ কাজ প্রাণীটি করে ধৈর্যের সাথে।

প্রাণী গবেষক আর্ক রাজিক গাধা দিবসের প্রবর্তক। গাধা সমাজের মানুষের জন্য যে পরিশ্রম করছে বা অবদান রাখছে, তার কোনো স্বীকৃতি নেই- এই ভাবনা থেকে গাধা দিবস পালনের চিন্তা করেন তিনি। ফেসবুকে একটি গ্রুপ খুলে এসব বিষয় নিয়ে আলোচনার পর গাধা দিবস পালনের সিদ্ধান্ত হয়।

গাধা দিবস পালন শুরুর সময় এ ধারণাটি গণমাধ্যমের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল। ডেইলি এক্সপ্রেসের মতো পত্রিকা গাধা সম্পর্কে ১০টি তথ্য নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে তখন।

ডেইজ অব দ্য ইয়ার বলছে, আধুনিক সময়ে এসে যে গাধাগুলো দেখা যায়, এগুলো এসেছে সোমালি বন্য গাধা এবং নুবিয়ান বন্য গাধা থেকে। উভয়ই আফ্রিকান বন্য গাধার উপ-প্রজাতি। কয়েক শ বছর ধরে মানুষকে সেবা দিয়ে আসছে এই প্রাণীটি। গাধার সাহায্য ছাড়া, আধুনিক বিশ্ব কখনও অস্তিত্বে আসতে পারত তা কল্পনা করা কঠিন।

গাধা বিশ্বব্যাপী বিভিন্ন উদ্দেশে ব্যবহার করা হয়। বিদ্যুৎ বা বাষ্পশক্তি উদ্ভাবনের আগে সমাজের উন্নয়নে গাধা দ্বারা উৎপাদিত শক্তি ব্যবহার হতো নানা ক্ষেত্রে। বহু পথ অতিক্রম করতে পারে গাধা। ঘণ্টায় ৩১ মাইল যেতে পারে একটি গাধা। গাধা বাঁচে গড়ে ৫০ থেকে ৫৪ বছর।

একবার কোনো পথ দিয়ে গেলে সেই পথের কথা মনে থাকে গাধার। পথ চিনতে পারে এই প্রাণীটি। গাধা সাধারণত সতর্ক থাকে এবং এমন পরিস্থিতিতে ভয় পায় যা তারা বিপদজনক বলে মনে করে।

পরিষ্কার থাকতে পছন্দ করে গাধা। নিজেরা দেখতে কেমন, সে ব্যাপারে গুরুত্ব দেয় এই প্রাণীটি। প্রাণীটি উষ্ণ ও শুষ্ক পরিবেশ যেমন মরুভূমির মতো জায়গা পছন্দ করে। যখন একটি গাধার সঙ্গীকে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন প্রাণীটি কষ্ট পায়।

বিশ্বে ১৮৬ বা এর চেয়ে বেশি ধরনের গাধা আছে। এ প্রাণীটির শ্রবণশক্তি এতই বেশি যে, অনেক দূর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে সহজেই। 

বিশ্ব গাধা দিবস আমাদের মনে করিয়ে দেয়, এই গ্রহে আমাদের সাফল্যের একটি বড় অংশের দাবিদার গাধার মতো প্রাণী। আমরা এমন সহযাত্রীদের কাছে ঋণী।

আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
সবাই মিলে খাবার ও পানীয় ভাগাভাগি করে আনন্দ উপভোগ কিংবা সামাজিক বন্ধন গড়ে তোলা মানুষের হাজার বছরের সংস্কৃতি। তবে কেবল মানুষই নয়, অন্য অনেক প্রাণীও খাবার ভাগাভাগির মাধ্যমে গড়ে তোলে পারস্পরিক সম্পর্ক।...
কিছুক্ষণ পরই চাকরির পরীক্ষা। অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে একজনের অ্যাডমিট কার্ড ছোঁ মেরে পালাল ইগল! আচমকা এই ঘটনায় মাথায় হাত ওই চাকরি প্রার্থীর।  
বানরটি ফোন নিয়ে একটি বাড়ির উঁচু কার্নিশে গিয়ে বসে আছে। বহু চেষ্টা করেও ফোন ফেরত পাচ্ছিলেন না ওই তরুণ। এরপর আমের জুসের লোভ দেখিয়ে বানরের কাছ থেকে ফোন ফিরে পান তিনি।  
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর