সরকারি চাকরিজীবী যুবককে বন্দুক ঠেকিয়ে জোরপূর্বক বিয়ে!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

সরকারি চাকরি যেন সোনার হরিণ। সেই সরকারি চাকরিই ‘কাল’ হলো এক যুবকের। স্কুলে শিক্ষকতার চাকরি পেতেই জোর করে তুলে নিল কনেপক্ষ! প্রাণের ভয়ে শেষ পর্যন্ত বিয়েও করতে হলো ওই যুবককে। এই ঘটনা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ভারতের বিহার রাজ্যের। সম্প্রতি অবনীশ কুমার নামের এক যুবক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল হয়ে স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন। আর এই চাকরি পাওয়ার পরই তাঁর জীবনে অদ্ভুত এক ঘটনা ঘটল। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন অবনীশ। হঠাৎ বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তাঁর দিকে বন্দুক তাক করে গাড়িতে উঠতে বলে। জোর করে গাড়িতে তুলে নেয় অবনীশকে। গাড়ি সোজা গিয়ে থামে একটি মন্দিরের সামনে। সেখানেই আগে থেকেই বিয়ের সাজে হাজির কনে। এরপর অবনীশকে বিয়ে করতে বলা হয় ওই তরুণীকে। এমনকি ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয় বলে অভিযোগ অবনীশের।

বিয়ের সাজে থাকা পাত্রীর নাম গুঞ্জন। গুঞ্জনের দাবি, অবনীশের সঙ্গে তাঁর চার বছরের প্রেম। বিয়ে করারও কথা ছিল। কিন্তু সরকারি চাকরি পেতেই অবনীশ সব অস্বীকার করে। এমনকি যোগাযোগও করা যাচ্ছিল না অবনীশের সঙ্গে। পরিবার এ ঘটনা জানতে পেরে তাকে তুলে এনে  বিয়ের ব্যবস্থা করল। 

পুরো বিষয়টি অস্বীকার করেন সদ্য সরকারি চাকরি পাওয়া অবনীশ। তিনি বলেন, ‘আমি ওই মেয়েকে চিনি না। ও বারবার ফোন করে আমাকে বিরক্ত করত। ঘটনার দিন কয়েকজন আমাকে অপহরণ করে। ওরা আমাকে মারধর করে এবং জোর করে বিয়ে দেয়।’

বিয়ের পর অবনীশের বাড়িতে যান গুঞ্জন। সেখানেও বিপত্তি বাধে। অবনীশের বাবা-মা ওই মেয়েকে পত্রবধূ হিসেবে মানতে চাননি। এরপর থানায় অভিযোগ জানান গুঞ্জন। পাল্টা অপহরণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন অবনীশও। ঘটনাটি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর